এভারকেয়ার হাসপাতাল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ | বিস্তারিত

বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া শোয়াইব হার মানলেন মৃ’ত্যুর কাছে
নিজস্ব প্রতিবেদক: হাসান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইতিহাসে যিনি মেধার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন, সেই শোয়াইব আহমেদ আর নেই। ২০১৫ সালে বুয়েট ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী এই মেধাবী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের মতো জটিল রোগের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) পারিবারিক সূত্র জানায়, আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) বাদ ...
১০ জানুয়ারি ২০২৬, ২৪:২২ | বিস্তারিত

হাদি হ’ত্যাকাণ্ড: প্রকাশ্যে এসে যা বললেন খু’নি ফয়সাল
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে জনমনে নানা প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। ভিডিওতে হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান এবং কিছু দাবি তুলে ধরেছেন ফয়সাল। জনমনে বিভ্রান্তি দেখা দেওয়ায় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ ভিডিওটি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়নি। ভিডিওতে ফয়সালের ...
৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪ | বিস্তারিত

৪৬ বিসিএস: ভাইভা স্থগিত করল পিএসসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতকৃত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বেগম খালেদা জিয়া। ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৭ | বিস্তারিত

হাদিকে হ’ত্যাচেষ্টা: তদন্তে নতুন মোড়-ফয়সালের সহযোগী আটক
নিজস্ব প্রতিবেদক: হাসান: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন পুলিশের বিশেষায়িত ইউনিট র‍্যাবের মিডিয়া উইং পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। নারায়ণগঞ্জে আত্মগোপনে ছিলেন কবির র‍্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সর্বশেষ ...
১৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ | বিস্তারিত

হাদিকে থাইল্যান্ড নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার এ ব্যাপারে তাদের পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে ব্যাংককে স্থানান্তর করার ইচ্ছা রয়েছে এবং সেই অনুযায়ী এয়ার ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:৪৩ | বিস্তারিত

হাদির অবস্থা আশঙ্কাজনক: যা জানালো মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের চেয়ে বেড়েছে এবং একইসঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন হাদির সর্বশেষ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:২৫ | বিস্তারিত

বন্ধ ঘোষণা হাদির ইনকিলাব কালচারাল সেন্টার! কারন কি জানুন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর ইনকিলাব কালচারাল সেন্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইনকিলাব কালচারাল সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ থাকবে। পেজ থেকে ভিন্ন বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আরেকটি ঘোষণায় বলা হয়, এই মুহূর্তে আমরা ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:৪৮ | বিস্তারিত

হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই হামলার প্রেক্ষাপটে সামনে এসেছে আরও ভয়ংকর তথ্য হাদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই সংগঠক আগেই ‘টার্গেট কিলিং’-এর ঝুঁকিতে ছিলেন বলে সরকারকে স্পর্শকাতর তথ্য জানানো হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। কিলিং ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:২৭ | বিস্তারিত

হাদীকে গু’লি করা ব্যক্তি চাদর পরিহিত: আরো যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদীকে গুলির ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদীকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যান। তখন আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ...
১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩১ | বিস্তারিত

হাদীর মাথায় গুলি নেই! চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢামেক পরিচালক
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদীর মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। এছাড়া চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, হাদীর অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন গুলি মাথা থেকে বের হয়ে গেছে। তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য ...
১২ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭ | বিস্তারিত

হাদীর অবস্থা শঙ্কা জনক: নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: পরিবারের সিদ্ধান্তে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। সন্ধ্যা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথা জানিয়ে তার অস্ত্রোপচার চলছিল বলে জানিয়েছিলেন পরিচালক। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। শুক্রবার(১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে ...
১২ ডিসেম্বর ২০২৫, ২০:১৩ | বিস্তারিত

বেগম জিয়ার সিটিস্ক্যানসহ কয়েকটি টেস্টের রিপোর্ট প্রকাশ-জানুন সর্বশেষ তথ্য
নিজস্ব প্রতিবেদক: হাসান: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন তথ্য দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাদের সর্বশেষ মূল্যায়নে জানা গেছে, সম্প্রতি করা সিটিস্ক্যান পরীক্ষার রিপোর্ট একেবারে স্বাভাবিক এসেছে। স্বাস্থ্যের অগ্রগতি বোর্ডের সদস্যদের মতে, সাবেক প্রধানমন্ত্রী আগের তুলনায় এখন কিছুটা সুস্থতার দিকে এগোচ্ছেন। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক সূচকও (প্যারামিটার) উন্নতির ইঙ্গিত দিচ্ছে। রবিবার ইসিজি, সিটিস্ক্যানসহ বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়, যার প্রতিটি ফল চিকিৎসকদের কাছে আশাব্যঞ্জক বলে ...
৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ | বিস্তারিত

খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, চিকিৎসকরা সতর্ক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, যদি চলমান চিকিৎসায় জটিলতা নিরাময় না হয়, তবে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানান্তর করতে হতে পারে। গত রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, নিউমোনিয়ার সঙ্গে বয়সজনিত মাল্টিডিজিস জটিলতাও কিছুটা বেড়েছে। বয়সের কারণে সব ধরনের চিকিৎসা ...
২৫ নভেম্বর ২০২৫, ২৪:১৪ | বিস্তারিত
