
রিপোর্টার

শরিফ ওসমান হাদীকে গুলির ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদীকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যান। তখন আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং প্রকাশ্যে আসা দুটি ছবি বিশ্লেষণ করে জানা গেছে, গুলিকারী দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরণে আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, পায়ে চামড়া রঙের জুতা ছিল।
ধারণা করা হচ্ছে, বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম মতিঝিল) এলাকায় হাদীর সাথেই মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ সংগ্রহ করলেই আমরা বুঝতে পারবো কতজন এবং কারা এ ঘটনায় অংশ নিয়েছেন।
এর আগে, দুপুরে নির্বাচনী প্রাচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ (খুব কাছ) থেকে হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। এরপর হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসন, অর্থনীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে নেওয়া এসব উদ্যোগের লক্ষ্য হচ্ছে প্রশাসনিক ব্যয় কমানো, সেবার মান বাড়ানো এবং কৃষি, স্বাস্থ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতে নতুন গতি সৃষ্টি করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হলে অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষ এর ইতিবাচক প্রভাব অনুভব করতে পারবেন।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশিদের ঘামে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। প্রবাসী শ্রমিকদের এই অবদানের প্রতি সম্মান জানিয়ে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার হালনাগাদ বিনিময় হার জানার আগ্রহ থাকে অনেকেরই। সেই লক্ষ্যেই ৬ মার্চ ২০২৬ তারিখের আন্তর্জাতিক মুদ্রাবাজার অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হলো।
২ ঘণ্টা আগে

টানা কয়েক দফা ঊর্ধ্বগতির পর অবশেষে দেশের সোনার বাজারে বড় ধরনের স্বস্তির খবর এসেছে। প্রতি ভরি সোনার দামে এক ধাক্কায় ৯ হাজার ২১৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। নতুন এই মূল্য তালিকা ৬ মার্চ ২০২৬ থেকে সারাদেশে কার্যকর হয়েছে, যা দীর্ঘদিন ধরে বাড়তে থাকা দামের চাপে থাকা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
৩ ঘণ্টা আগে

রাকিব: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সরকারের সাম্প্রতিক অবস্থান। সরকারের পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত মিললেও তা বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। ফলে লাখো সরকারি কর্মচারীর প্রত্যাশা যেমন জেগে উঠেছে, তেমনি সময়ক্ষেপণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তাও।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শেষের দিকে এগোতেই মুসলিম বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয়—ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ। জ্যোতির্বিজ্ঞানীদের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। মহাকাশের অবস্থান ও চাঁদের গতিপথ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ২১ মার্চ শনিবার ঈদ হওয়ার সম্ভাবনা জোরালো বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে সরকার বিশেষ ছুটি বৃদ্ধি করেছে। পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিনের সরকারি ছুটি যুক্ত হওয়ায় এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৭ দিনের বিশাল এক অবকাশ পাবেন।
১৩ ঘণ্টা আগে

সাকিব: রাতের সময়ে ঘুমের মধ্যে অতিরিক্ত ঘাম হওয়া অনেকেরই স্বাভাবিক বিষয় মনে হতে পারে, তবে চিকিৎসাবিজ্ঞান বলছে এটি শরীরের কোনো অভ্যন্তরীণ গোলযোগের সতর্ক সংকেত হতে পারে। হঠাৎ ঘাম, বিশেষ করে গভীর ঘুমের সময়, কখনো কখনো বড় শারীরিক সমস্যা বা হরমোনজনিত অসামঞ্জস্যের লক্ষণ হিসেবে প্রকাশ পায়।
১৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ৪ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য নাগরিকদের বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীই সমানভাবে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আর্থিক সহায়তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ মার্চ) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশিকায় ২০২৬ সালের শিক্ষা উপবৃত্তি কার্যক্রমের নতুন নীতিমালা তুলে ধরা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসবে।
১৩ ঘণ্টা আগে