নির্বাচনী সহিংসতা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

বিএনপি বনাম জামায়াত: তুমুল সং’ঘর্ষ, আহত অন্তত ১৫
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট-১ আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংঘর্ষের ...
২৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৮ | বিস্তারিত

হাদিকে গু’লি করা যুবকদের শনাক্ত, যেকোন সময় গ্রেপ্তার : ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার রাত ১২টার দিকে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে।” এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংকির ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭ | বিস্তারিত

হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
নিজস্ব প্রতিবেদক: শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় পুলিশকে ‘অলআউট’ অভিযানে নামানোর ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। আইজিপির মতে, যারা আসন্ন জাতীয় নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে চায়, তারাই এই হামলার সঙ্গে জড়িত। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি। আইজিপি বলেন, “নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতেই এই হামলা চালানো হয়েছে বলে আমাদের ধারণা। হাদি হত্যাচেষ্টা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা ...
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮ | বিস্তারিত

হাদীকে গু’লি করা ব্যক্তি চাদর পরিহিত: আরো যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদীকে গুলির ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদীকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যান। তখন আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ...
১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩১ | বিস্তারিত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হাদি গু’লি’বিদ্ধ
নিজস্ব প্রতিবেদক: হাসান: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‌ আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯ | বিস্তারিত
