
রির্পোটার

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসাইটাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।
পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১০ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীকে ঘিরে সমালোচনার ঝড় আরও তীব্র করলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মন্তব্য করেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী সর্বোচ্চ হলে ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা রাখেন, এর বেশি নয়।
১ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। একই সঙ্গে তিনি পূর্বের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
১ দিন আগে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি নাকি যোগ দিচ্ছেন সদ্য আলোচিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)–তে। আর এই খবর ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন।
৫ দিন আগে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক ও নাটকীয় মোড় আইনগতভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব পথ কার্যত বন্ধ হয়ে গেল। দীর্ঘদিনের বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা এবং নানা ঘটনাপ্রবাহের পর অবশেষে জাতীয় সংসদে পাস হয়েছে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, যার মাধ্যমে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৬ দিন আগে

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে ধানের শীষে ভোটের সুনামি, বিপুল ব্যবধানে জয় পেলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।
৬ দিন আগে

বগুড়া-৬ (সদর) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় দ্বিগুণ।
৬ দিন আগে

সংরক্ষিত নারী আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) তফসিল ঘোষণার মাধ্যমে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, আর ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।
৭ এপ্রিল ২০২৬

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। ১৫টি পদের এই নির্বাচনে দলভিত্তিক ফলাফলে দেখা গেছে একটি ভারসাম্যপূর্ণ চিত্র, যেখানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত—তিন পক্ষই উল্লেখযোগ্য সংখ্যক পদে জয় পেয়েছে।
৩ এপ্রিল ২০২৬