শরিফ ওসমান হাদী ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হাদীকে গু’লি করা ব্যক্তি চাদর পরিহিত: আরো যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদীকে গুলির ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদীকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর মোটরসাইকেলে করে দুই যুবক দ্রুত পালিয়ে যান। তখন আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ এবং ...
১২ ডিসেম্বর ২০২৫, ২১:৩১ | বিস্তারিত

হাদীর মাথায় গুলি নেই! চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢামেক পরিচালক
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদীর মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। এছাড়া চিকিৎসার জন্য তাকে নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান। তিনি বলেন, হাদীর অস্ত্রোপচার প্রায় শেষের দিকে। কিন্তু তার মাথার ভেতরে গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন গুলি মাথা থেকে বের হয়ে গেছে। তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য ...
১২ ডিসেম্বর ২০২৫, ২০:৩৭ | বিস্তারিত

হাদীর অবস্থা শঙ্কা জনক: নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: পরিবারের সিদ্ধান্তে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। সন্ধ্যা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে হাদিকে ‘লাইফ সাপোর্টে’ রাখার কথা জানিয়ে তার অস্ত্রোপচার চলছিল বলে জানিয়েছিলেন পরিচালক। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। শুক্রবার(১২ ডিসেম্বর) দুপুর ২টা ৩৫ মিনিটে ...
১২ ডিসেম্বর ২০২৫, ২০:১৩ | বিস্তারিত

কেমন আছেন শরিফ ওসমান হাদী? জানালেন ডাক্তার
নিজস্ব প্রতিবেদক: হাসান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন। উপস্থিত সহকর্মীরা জানান, তিনি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ...
১২ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩ | বিস্তারিত
