
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, যদি চলমান চিকিৎসায় জটিলতা নিরাময় না হয়, তবে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানান্তর করতে হতে পারে।
গত রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, নিউমোনিয়ার সঙ্গে বয়সজনিত মাল্টিডিজিস জটিলতাও কিছুটা বেড়েছে। বয়সের কারণে সব ধরনের চিকিৎসা একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষার বিভিন্ন রিপোর্ট এসেছে, কিছু ভালো আবার কিছুই কিছুটা আশঙ্কাজনক।
চিকিৎসকরা বলছেন, চেয়ারপারসনকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে। উল্লেখ্য, শুক্রবারের একটি অনুষ্ঠানের আগে থেকেই তিনি ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন কিনা—এ বিষয়ে বোর্ডের সদস্যদের বক্তব্য, “এ মুহূর্তে দেশেই চিকিৎসা চলবে, কোনো বিদেশ যাত্রার পরিকল্পনা নেই।”
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়াকে হাসপাতালের কেবিনে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার রাতে সাংবাদিকদের তিনি জানান, “কয়েক মাস ধরেই তিনি ঘন ঘন অসুস্থ ছিলেন। এবার একাধিক সমস্যার সমন্বয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বুকে সংক্রমণ দেখা দিয়েছে। হার্টের পূর্বের সমস্যা, স্থায়ী পেসমেকার ও স্ট্যান্টিংয়ের কারণে ফুসফুস ও হার্ট—দুটোই একসাথে আক্রান্ত হয়ে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়েছে।”
চিকিৎসকরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হয়েছে এবং জরুরি চিকিৎসা ত্বরান্বিত করা হয়েছে।
রোববার রাত ৮টায় খালেদা জিয়াকে ভর্তি করা হয়। তার চিকিৎসা পরিচালনা করছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। মেডিকেল বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক এফ এম সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং লন্ডন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থার কারণে সর্বোচ্চ সতর্কতা নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা উদ্বিগ্ন নন, এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে চিকিৎসার পরিবর্তন আনা হবে।
তিনি আরও জানান, লন্ডন থেকে তারেক রহমান ও তার সহধর্মিণী জোবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানও হাসপাতালে রয়েছেন। পরিবার ও আত্মীয়স্বজন সবসময় চিকিৎসা ও সুস্থতার খোঁজখবর রাখছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন। ১১৭ দিন লন্ডনে অবস্থানের পর ৬ মে দেশে ফিরে এসেছেন।

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১৮ ঘণ্টা আগে

শিক্ষামন্ত্রীকে ঘিরে সমালোচনার ঝড় আরও তীব্র করলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। তিনি মন্তব্য করেছেন, বর্তমান শিক্ষামন্ত্রী সর্বোচ্চ হলে ‘নকল ধরা কমিটি’র আহ্বায়ক হওয়ার যোগ্যতা রাখেন, এর বেশি নয়।
১ দিন আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাকা-৮ আসনের আলোচিত নারী প্রার্থী মেঘনা আলম। একই সঙ্গে তিনি পূর্বের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
১ দিন আগে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রে সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তিনি নাকি যোগ দিচ্ছেন সদ্য আলোচিত দল ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)–তে। আর এই খবর ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন।
৫ দিন আগে

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক ও নাটকীয় মোড় আইনগতভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব পথ কার্যত বন্ধ হয়ে গেল। দীর্ঘদিনের বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা এবং নানা ঘটনাপ্রবাহের পর অবশেষে জাতীয় সংসদে পাস হয়েছে ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) আইন, ২০২৬’, যার মাধ্যমে দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৬ দিন আগে

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে উপনির্বাচনে ধানের শীষে ভোটের সুনামি, বিপুল ব্যবধানে জয় পেলেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল।
৬ দিন আগে

বগুড়া-৬ (সদর) আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় দ্বিগুণ।
৬ দিন আগে

সংরক্ষিত নারী আসনকে ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। আগামীকাল বুধবার (৮ এপ্রিল) তফসিল ঘোষণার মাধ্যমে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, আর ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।
৭ এপ্রিল ২০২৬

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ঘিরে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা। ১৫টি পদের এই নির্বাচনে দলভিত্তিক ফলাফলে দেখা গেছে একটি ভারসাম্যপূর্ণ চিত্র, যেখানে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াত—তিন পক্ষই উল্লেখযোগ্য সংখ্যক পদে জয় পেয়েছে।
৩ এপ্রিল ২০২৬