বিএনপি চেয়ারপারসন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

তারেক রহমানের ঢাকার বাইরে প্রথম সফর-দেখুন গন্তব্য যেখানে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর এবার ঢাকার বাইরে প্রথম সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। এই সফরের শুরুতেই তিনি টাঙ্গাইলে গিয়ে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন। বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। দলীয় সূত্রে ...
৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৭ | বিস্তারিত

জিয়া উদ্যান থেকে খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সবশেষ তথ্য-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সর্বশেষ খবর অনুযায়ী, জানাজা শেষে মরদেহ সেখানে পৌঁছেছে। পারিবারিক সদস্য, দলের শীর্ষ নেতা ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়, এবং শোকাহত মানুষের ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দাফন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩ | বিস্তারিত

সাধারণ ছুটি-যত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, সঙ্গে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, রাষ্ট্রীয় শোক এবং সমাহিত প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক ও বিদায়ের প্রস্তুতি মন্ত্রিপরিষদ সচিবের বরাতে ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:১০ | বিস্তারিত

বেগম জিয়ার জানাজা পড়াবেন যিনি-কয়টায়?
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল (বুধবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জানাজা শুরু হবে দুপুর ২টায়। এই শোকসভায় ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক–পরবর্তী ব্রিফিংয়ে জানিয়েছেন এই তথ্য। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০ | বিস্তারিত

বেগম জিয়ার সিটিস্ক্যানসহ কয়েকটি টেস্টের রিপোর্ট প্রকাশ-জানুন সর্বশেষ তথ্য
নিজস্ব প্রতিবেদক: হাসান: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন তথ্য দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তাদের সর্বশেষ মূল্যায়নে জানা গেছে, সম্প্রতি করা সিটিস্ক্যান পরীক্ষার রিপোর্ট একেবারে স্বাভাবিক এসেছে। স্বাস্থ্যের অগ্রগতি বোর্ডের সদস্যদের মতে, সাবেক প্রধানমন্ত্রী আগের তুলনায় এখন কিছুটা সুস্থতার দিকে এগোচ্ছেন। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক সূচকও (প্যারামিটার) উন্নতির ইঙ্গিত দিচ্ছে। রবিবার ইসিজি, সিটিস্ক্যানসহ বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়, যার প্রতিটি ফল চিকিৎসকদের কাছে আশাব্যঞ্জক বলে ...
৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ | বিস্তারিত

বেগম জিয়ার অবস্থা নিয়ে সর্বশেষ আপডেটে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: হাসান: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। তবে তাকে দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, যা পরোক্ষভাবে কিছু উন্নতির ইঙ্গিত বহন করছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটেনি। তবে চিকিৎসা গ্রহণে সক্ষম হওয়ায় তা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। চিকিৎসকরা আশাবাদী, যদি নতুন করে অবনতি না ঘটে, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ...
৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২১ | বিস্তারিত

খালেদা জিয়া হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে, চিকিৎসকরা সতর্ক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, যদি চলমান চিকিৎসায় জটিলতা নিরাময় না হয়, তবে তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) বা হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে স্থানান্তর করতে হতে পারে। গত রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, নিউমোনিয়ার সঙ্গে বয়সজনিত মাল্টিডিজিস জটিলতাও কিছুটা বেড়েছে। বয়সের কারণে সব ধরনের চিকিৎসা ...
২৫ নভেম্বর ২০২৫, ২৪:১৪ | বিস্তারিত
