
রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অন্যতম আসামি ফয়সাল করিম মাসুদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে জনমনে নানা প্রশ্ন ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। ভিডিওতে হত্যাকাণ্ড সংক্রান্ত নিজের অবস্থান এবং কিছু দাবি তুলে ধরেছেন ফয়সাল।
জনমনে বিভ্রান্তি দেখা দেওয়ায় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘দ্য ডিসেন্ট’ ভিডিওটি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়নি। ভিডিওতে ফয়সালের চেহারা, মুখভঙ্গি এবং অভিব্যক্তি তার বাস্তব চেহারার সঙ্গে পুরোপুরি সাযুজ্যপূর্ণ। ‘দ্য ডিসেন্ট’ চারটি নির্ভরযোগ্য এআই যাচাই টুল এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণ করে ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। ভিডিওর কিছু ফ্রেমে থুতনির দাড়ি অদৃশ্য হওয়ার বিষয়টি প্রযুক্তিগত ‘ফিল্টার’-এর প্রভাব, যা পুরো ভিডিওকে এআই-সৃষ্ট প্রমাণ করে না।
ভিডিওতে ফয়সাল জানান, তিনি বর্তমানে দুবাইয়ে রয়েছেন। তবে ভিডিওর মাধ্যমে তার ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা সম্ভব হয়নি এবং লোকেশন ডেটা বা পাসপোর্টের সিলের মতো কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি। ফয়সাল ভিডিওতে আরও দাবি করেন, হাদিকে হত্যার সময় মোটরসাইকেলে তিনি উপস্থিত ছিলেন না। তবে ‘দ্য ডিসেন্ট’ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে দেখা গেছে, আসলে মোটরসাইকেলের পেছনে বসে ফয়সালই গুলি চালিয়েছিলেন, আর চালকের আসনে ছিলেন তার সহযোগী আলমগীর শেখ। এই তথ্য দেশের শীর্ষ গণমাধ্যমেও প্রমাণসহ প্রকাশিত হয়েছে।
ভিডিওতে ফয়সাল অভিযোগ করেন, ওসমান হাদি তাকে মন্ত্রণালয় থেকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অগ্রিম ৫ লাখ টাকা নিয়েছিলেন। তবে তদন্তে এই দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। জানা গেছে, হাদি জীবিত থাকাকালীন তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো অভিযোগ ছিল না; বরং তিনি ক্ষমতাধর ব্যক্তিদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
হত্যাকাণ্ড ঘটে ১২ ডিসেম্বর, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়, এবং চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
হত্যাকাণ্ডের ১৮ দিন পর, ২৮ ডিসেম্বর, ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, আসামিরা সম্ভবত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেছেন। এ ঘটনায় ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষী ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছেন।

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৬ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ শক্তিশালী হয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে সরাসরি আঘাতের আশঙ্কা আপাতত কম থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এতে কৃষিকাজ ও সাগরে মাছ ধরার কার্যক্রমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে

জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
৭ ঘণ্টা আগে

নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি আরবের ১ রিয়ালের বিনিময় হার দাঁড়িয়েছে ৩২ টাকা ৭৯ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনে সৌদি রিয়ালের বিপরীতে টাকার বিনিময় হার ১৩ পয়সা কমেছে।
৮ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে রেমিট্যান্সের বিনিময় হার গুরুত্বপূর্ণ। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) প্রতি মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ২৪ পয়সা। আগের দিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতি রিংগিতের দর ছিল ৩০ টাকা ২৮ পয়সা। অর্থাৎ, এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৪ পয়সা।
৮ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
১৫ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
১৫ ঘণ্টা আগে