
রিপোর্টার

হাসান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইতিহাসে যিনি মেধার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছিলেন, সেই শোয়াইব আহমেদ আর নেই। ২০১৫ সালে বুয়েট ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী এই মেধাবী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের মতো জটিল রোগের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
পারিবারিক সূত্র জানায়, আগামীকাল শনিবার (১০ জানুয়ারি) বাদ জোহর শোয়াইব আহমেদের নিজ এলাকা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
শোয়াইব আহমেদ ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করে ২০১৫ সালে বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয়ে তিনি ভর্তি হন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে। তার এই অর্জন সে সময় দেশের শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। এক বিবৃতিতে তারা বলেন, “শোয়াইব ভাই আমাদের অনেকের কাছেই ছিলেন স্বপ্ন দেখার অনুপ্রেরণা। পত্রিকার শিরোনাম ও পোস্টারে তার নাম দেখে আমরা বুয়েটে পড়ার সাহস পেয়েছিলাম। ১৫০৬০০১—এই আইডিটি আমাদের কাছে শুধু একটি রোল নম্বর নয়, এটি মেধা ও অধ্যবসায়ের প্রতীক।”
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে কঠিন অসুস্থতার মধ্যেও শোয়াইব আহমেদ ছিলেন অসাধারণ ধৈর্যশীল ও বিনয়ী। জীবনের সবচেয়ে বড় অর্জনের পরও তার আচরণ ছিল শান্ত ও নম্র। “যিনি মেধার যুদ্ধে হাজারো শিক্ষার্থীকে পেছনে ফেলেছিলেন, আজ তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন। আমাদের সেই শান্ত ভাইটি আজ চিরদিনের জন্য শান্ত হয়ে গেলেন।”
শোয়াইব আহমেদ, বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম, BUET EEE, ১৫০৬০০১, মেধাবী শিক্ষার্থী, ব্রেন টিউমার, এভারকেয়ার হাসপাতাল, বুয়েট শিক্ষার্থী, নটর ডেম কলেজ, জয়পুরহাট পাঁচবিবি, বুয়েট শোক, বাংলাদেশের শিক্ষা, অনুপ্রেরণার গল্প, মেধার মৃত্যু, শিক্ষাঙ্গনের শোক,

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের রদবদলের কোনো পরিকল্পনা নেই। তবে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের ওপর থেকে কাজের চাপ কমাতে সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
১০ মিনিট আগে

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আরও তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন শ্রমিক। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২০ মিনিট আগে

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সুনামগঞ্জে টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি জানিয়েছে।
৩০ মিনিট আগে

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ও বসবাসরত এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি নিয়মিত দেশে অর্থ পাঠান। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেন বাড়ার কারণে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার জানা এখন শুধু প্রবাসীদের জন্য নয়, ব্যবসায়ী ও বৈদেশিক লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও গুরুত্বপূর্ণ।
১ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের আজকের বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর আগে রিংগিতের সর্বশেষ রেট সম্পর্কে ধারণা থাকলে তুলনামূলক ভালো সময়ে রেমিট্যান্স পাঠানোর সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
১ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
১ ঘণ্টা আগে

সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার আজ ১৪ আগস্ট নতুন হিসাব অনুযায়ী ১ সৌদি রিয়ালে ৩২ টাকা ৭৮ পয়সা। ১৪ আগস্ট সকাল ১১টা ২০ মিনিট ইউটিসি সময়ের আন্তর্জাতিক বাজারভিত্তিক বিনিময় হার অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
১ ঘণ্টা আগে

বাংলাদেশ পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে পরিদর্শক পদমর্যাদার ৪৯ জন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তা রয়েছেন।
৯ ঘণ্টা আগে