
রিপোর্টার

২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টুর্নামেন্টের প্রথম পর্যায়ের টিকিট ছেড়েছে সংস্থাটি। অথচ যে ছবি দিয়ে টিকিট ছাড়ার ঘোষণা করা হয়েছে, সেখানে নেই বাংলাদেশ-পাকিস্তানের কোনো খেলোয়াড়।
বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে একের পর এক পোস্ট করেছে আইসিসি। যে ছবিটা আইসিসি বিভিন্ন মাধ্যমে পোস্ট করেছেন, সেখানে আছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। পাকিস্তানের অধিনায়কের ছবি না রাখায় সমর্থকেরা জানিয়েছেন প্রতিবাদ।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। তার মধ্যে আইসিসির পোস্টারে রাখা হয়েছে পাঁচ দলের অধিনায়কের ছবি। বাকি ১৫ দলের কোনো ক্রিকেটারের ছবি রাখা হয়নি সেখানে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে প্রথম পর্বের টিকিট বিক্রি। তবে দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হবে কবে থেকে, সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে টিকিটের সর্বোচ্চ মূল্য কত, তাও এখনও পর্যন্ত জানা যায়নি।

হাসান: পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১১ রানের নাটকীয় জয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে টাইগাররা।
১ দিন আগে

রাকিব: মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। ওপেনার Tanzid Hasan Tamim-এর দুর্দান্ত সেঞ্চুরি এবং মিডল অর্ডারের কার্যকর অবদানেই এই লড়াকু স্কোর পায় স্বাগতিকরা।
১ দিন আগে

রাকিব: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে মুখোমুখি হয়েছে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক Shaheen Shah Afridi। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১.৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১২ রান।
১ দিন আগে

ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচে প্রথমে ব্যাট করে শক্তিশালী সংগ্রহ গড়ে তুলেছে পাকিস্তান। নির্ধারিত ওভারে ব্যাট করে তারা ২৭৪ রানের বড় স্কোর দাঁড় করায়, যা জয়ের জন্য বাংলাদেশের সামনে কঠিন লক্ষ্য হিসেবে দাঁড়িয়েছে।
৩ দিন আগে

রাকিব: মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ আজ জমে উঠেছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচ। স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।
৩ দিন আগে

সাকিব: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ দল। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় লড়াই অনুষ্ঠিত হবে শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মিরপুরের ঐতিহাসিক শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ।
৩ দিন আগে

হাসান: প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে বাংলাদেশ দল। এখন লক্ষ্য একটাই—দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) মিরপুরের ঐতিহ্যবাহী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
৩ দিন আগে

রাকিব: বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার Shakib Al Hasan। দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর অবশেষে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব জানান, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই তাকে বাংলাদেশে দেখা যেতে পারে। তার এই মন্তব্যে নতুন করে আশায় বুক বেঁধেছেন কোটি ভক্ত।
৪ দিন আগে

ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম লড়াই। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। দীর্ঘদিন পর এই সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা, আর জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে টাইগাররা।
৫ দিন আগে