Bangladesh Cricket News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হৃদয়ের ব্যাটে রানের ঝড়, চাপে ওয়েস্ট ইন্ডিজ-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ধুঁকতে থাকা বাংলাদেশকে দারুণভাবে লড়াইয়ে ফিরিয়েছেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম টেস্ট দেড়শ রান পূর্ণ করে দলকে বড় বিপর্যয় থেকে সামলে নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
৭ নভেম্বর ২০২৬, ১৪:২৩ | বিস্তারিত

যে কারণে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে, নতুন ব্যাটিং কোচ কে?
নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ | বিস্তারিত

আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দলের ফাইনাল: কখন ও কোথায় খেলা?
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ | বিস্তারিত

২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন-প্রতিপক্ষ কারা?
নিজস্ব প্রতিবেদক: পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬, ১২:১০ | বিস্তারিত

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে যা জানালেন সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
৭ আগস্ট ২০২৬, ২০:২৩ | বিস্তারিত

পাকিস্তানকে পাহাড় সমান রানের লক্ষ্য দিল টাইগাররা
নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্ট এখন রূপ নিয়েছে রোমাঞ্চকর এক ইতিহাসের লড়াইয়ে। পাকিস্তানের সামনে এমন এক লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ, যা টপকাতে পারলে ভেঙে যাবে টেস্ট ক্রিকেটের বহু বছরের পুরোনো বিশ্বরেকর্ড।
১৮ মে ২০২৬, ১৮:৩০ | বিস্তারিত

বাংলাদেশ বনাম পাকিস্তানের ১ম টেস্ট: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
নিজস্ব প্রতিবেদক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট-বলের লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচে দারুণ অবস্থান তৈরি করেছে স্বাগতিক বাংলাদেশ। বড় স্কোরের চাপ নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান।
৯ মে ২০২৬, ১৫:৩৫ | বিস্তারিত

পাকিস্তান সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ, বাদ পড়লেন ৬
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে একসময় এক নামে চিনত সবাই—আফিফ হোসেন। ফর্মহীনতার কারণে দেড় বছর জাতীয় দলে অনুপস্থিত থাকার পর এবার দীর্ঘ সময়ের বিরতির পর ফের জাতীয় দলে ফিরে এলেন বাঁহাতি ব্যাটার। তার সঙ্গে পাকিস্তান সিরিজে সুযোগ পেয়েছেন লিটন দাসও।
৬ মার্চ ২০২৬, ০৩:১৬ | বিস্তারিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আসিফকে দোষ দিলেন সালাউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা বিশ্বজুড়ে চলছে। তবে বাংলাদেশের সমর্থকদের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখা যাচ্ছে না, কারণ এবারের বিশ্বকাপে নেই টাইগাররা। বিষয়টি নিয়ে শুরুতে দেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ খেলছে না। পরে তিনি সংশোধন করে জানিয়েছেন, এটি মূলত বিসিবি ও ক্রিকেটারদের যৌক্তিক সিদ্ধান্ত। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, ‘‘দেশের স্বার্থে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি। ছেলেরাও রাজি। কিন্তু আমাদের হাতে ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ | বিস্তারিত

বাংলাদেশ পাকিস্তানের খেলার পূর্ণাঙ্গ মসয়সূচি প্রকাশ-দেখুন সূচি
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ বাংলাদেশ সফরের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী মার্চে বাংলাদেশে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরের তারিখ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, নতুন ঘোষণার মধ্য দিয়ে তার ইতি টানা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। ১০ মার্চ মিরপুরে অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি শুরু করবে তারা। সিরিজের মূল আকর্ষণ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যা শুরু হবে ১১ মার্চ থেকে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত ...
২১ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৪২ | বিস্তারিত

সাকিব-মাশরাফিকে নিয়ে সুখবর দিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পরপরই দেশের ক্রিকেটাঙ্গনে বড় বার্তা দিলেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় দলের দুই তারকা—সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা—কে ঘিরে সরকারের অবস্থান ইতিবাচক ও সহানুভূতিশীল। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার নমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রীর ভাষায়, “সাকিব ও মাশরাফি দেশের সম্পদ। তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। সরকার চায়, ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১ | বিস্তারিত

তামিম ক্রীড়া মন্ত্রী হতে যাচ্ছেন! এটা কি গুঞ্জন নাকি সত্যি জানালেন নিজেই
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে ঘিরে সারা দিনজুড়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত নিজেই মুখ খুলেছেন দেশের এই তারকা ওপেনার। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় জানান, প্রচারিত খবর সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তামিম তার পোস্টে লেখেন, দিনভর তাকে নিয়ে যে আলোচনা ও সংবাদ প্রকাশিত হয়েছে, তার কোনো সত্যতা নেই। এমন কোনো প্রস্তাব তিনি পাননি বলেও পরিষ্কারভাবে উল্লেখ করেন। ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ | বিস্তারিত

আইসিসির নতুন ঘোষণা: বাংলাদেশ ক্রিকেট নিয়ে যে সিদ্ধান্ত নিল সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এসেছে একসঙ্গে দুটি বড় সুখবর। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই দেশে বসতে যাচ্ছে আরেকটি বড় আইসিসি টুর্নামেন্ট। পাশাপাশি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো আর্থিক জরিমানা বা প্রশাসনিক শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লাহোর বৈঠকে ইতিবাচক অগ্রগতি সম্প্রতি পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবির শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ | বিস্তারিত

হঠাৎ পাকিস্তান সফরে বিসিবি সভাপতি: কিন্তু কেন?
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ করেই পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের তথ্য অনুযায়ী, তিনি সন্ধ্যায় অনুষ্ঠিতব্য আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় অংশ নিতে সেখানে যান। আইসিসির জরুরি বৈঠক আইসিসির এই গুরুত্বপূর্ণ সভায় অন্যান্য সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ক্রিকেট বিশ্বে চলমান উত্তপ্ত পরিস্থিতি ও তত্পর আলোচনার প্রেক্ষাপটেই এই বৈঠক আয়োজন করা হয়েছে। ভারত–পাকিস্তান ম্যাচ বয়কটের সংকট টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি ...
৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৪:৫২ | বিস্তারিত

বাংলাদেশের বাদ ও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অবশেষে যা বললো শ্রীলঙ্কা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার পাকিস্তানের অংশগ্রহণও অনিশ্চয়তার মুখে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগ তুলে বিশ্বকাপে না খেলার হুমকি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, শুক্রবার থেকে সোমবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ফলে বাবর আজমদের বিশ্বকাপ যাত্রা এখনো ঝুলে থাকলেও, সম্ভাব্য ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে আয়োজক ...
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯ | বিস্তারিত

আপডেট খবর: যে সিদ্ধান্ত নিল বিসিবি, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিরছে আশার আলো। জাতীয় দলের ভবিষ্যৎ রূপরেখায় ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন সিরিজগুলো থেকেই জাতীয় দলের নির্বাচনী ভাবনায় থাকছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শনিবার বিসিবির জরুরি বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানান, সাম্প্রতিক সব প্রেক্ষাপট ও প্রয়োজন বিবেচনায় নিয়ে বোর্ড সিদ্ধান্তে পৌঁছেছে দলের স্বার্থে সাকিব ...
২৫ জানুয়ারি ২০২৬, ১৯:৫৮ | বিস্তারিত

BPL 2026 ফাইনাল: চলছে রাজশাহী বনাম চট্টগ্রামের খেলা-সরাসরি দেখুন (LIVE)
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষা, উত্তেজনা আর নাটকীয়তার পর অবশেষে শেষ অধ্যায়ে পৌঁছেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৬। ক্রিকেটপ্রেমীদের হৃদস্পন্দন বাড়িয়ে আজ ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচেই নির্ধারিত হবে এবারের বিপিএল চ্যাম্পিয়ন। শিরোপা নির্ধারণী এই মহারণে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান। টস ভাগ্য চট্টগ্রামের, কৌশল শিশির নির্ভর মিরপুরের ফ্লাডলাইটে সন্ধ্যার ম্যাচ হওয়ায় টসের গুরুত্ব ...
২৩ জানুয়ারি ২০২৬, ১৮:১০ | বিস্তারিত

ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: সিলেটের বড় রানের চ্যালেঞ্জ-দেখুন LIVE
নিজস্ব প্রতিবেদক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উত্তেজনাপূর্ণ ১৮তম ম্যাচে ব্যাট হাতে দারুণ শক্ত অবস্থান গড়ে তুলেছে সিলেট টাইটান্স। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে বড়সড় ১৮০ রান। জবাবে ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সবশেষ পাওয়া তথ্যে, ০.৩ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ঢাকার সংগ্রহ ১ রান। টস হারলেও ব্যাটে আধিপত্য সিলেটের টসে জিতে ঢাকার অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই ...
৮ জানুয়ারি ২০২৬, ২০:৩৬ | বিস্তারিত

আইপিএলে নতুন করে ডাক পেলেন মোস্তাফিজ! যা জানাল বিসিবি
নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটের পরিভাষায় ইনিংস ঘোষণা মানেই ম্যাচের সেই অধ্যায়ের ইতি আর ফিরে আসার সুযোগ নেই। ঠিক এমনই এক উদাহরণ টেনে ভারতের নতুন প্রস্তাবকে ব্যাখ্যা করেছেন বিসিবির এক পরিচালক। তার ভাষায়, ভারতের শেষ মুহূর্তের প্রস্তাব গ্রহণ করা মানে ইনিংস ঘোষণা করে আবার ব্যাটিংয়ে নামার চেষ্টা করা যা বাস্তবে অসম্ভব। সে কারণেই আগের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের সিদ্ধান্তেই চূড়ান্ত অবস্থান গত রবিবার সন্ধ্যায় বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আসন্ন টি-টোয়েন্টি ...
৮ জানুয়ারি ২০২৬, ২০:১৪ | বিস্তারিত

ভারতের মাটিতে বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ না খেললে যত লোকসান হবে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও বিসিবির আপত্তির কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে পারছে না টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ। এই পরিবর্তন ভারতের জন্য উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি করছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলে বিসিসিআই কতটা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে তার হিসেবও প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ২০ দলীয় বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৪টি করে ম্যাচ। বাংলাদেশের এই চারটি ম্যাচের তিনটি খেলা হওয়ার কথা ছিল কলকাতার ...
৫ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬ | বিস্তারিত
