
রিপোর্টার

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
শুধু দেশে ফেরাই নয়, দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও অংশ নিতে চান তিনি।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার নিরাপত্তা নিশ্চিত করলে তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে দেশে ফিরতে চান। একই সঙ্গে তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি।
২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর বাংলাদেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে নিয়ে আবারও রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে আলোচনা শুরু হয়।
সাকিবের দেশে ফেরার ইচ্ছার বিষয়ে সরকারের অবস্থান অবশ্য কঠোর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিবকে নিয়ে সরকারের আগের নমনীয় অবস্থানে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।’
আমিনুল হকের দাবি, সরকার এতদিন সাকিবকে একজন ক্রিকেটার হিসেবে বিবেচনা করে তার বিষয়ে সহনশীল ও নমনীয় অবস্থান নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে সেই অবস্থানের পরিবর্তন হয়েছে।
তার ভাষায়, ‘আমরা এতদিন তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, তার ক্ষেত্রে আগের অবস্থান বজায় রাখার সুযোগ নেই বলে আমি মনে করি।’
অন্যদিকে সাকিব জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় ‘মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন করা হয়েছিল। তবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও আলোচনা করতে চান বলে জানিয়েছেন সাকিব।
সব মিলিয়ে সাকিবের দেশে ফেরার আগ্রহের বিপরীতে সরকারের কঠোর অবস্থান সামনে এসেছে। ফলে তার দেশে ফেরার বিষয়টি শুধু আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, রাজনৈতিকভাবেও তা বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সৌদি রিয়ালের বর্তমান দর জেনে নেওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় হার যেকোনো সময় কমতে বা বাড়তে পারে।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ দর তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ ঘিরে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৭ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার নিয়ে প্রবাসী বাংলাদেশি ও দেশটিতে ভ্রমণকারীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিঙ্গিতের বর্তমান মূল্য জানতে চান।
৮ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ। দেশে পরিবার-পরিজনের কাছে টাকা পাঠানোর আগে অনেকেই জানতে চান, আজ ১ সিঙ্গাপুর ডলারে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে।
৮ ঘণ্টা আগে

টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৮ ঘণ্টা আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় এক দিনের ছুটি থাকবে। তবে এ ছুটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। দিনটি সরকারি সাধারণ ছুটির তালিকায় না থাকায় সরকারি-বেসরকারি অফিসসহ অন্যান্য কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।
৯ ঘণ্টা আগে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
১১ ঘণ্টা আগে

জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
১১ ঘণ্টা আগে