Bangladesh Cricket News ট্যাগের খবর
এই ট্যাগের খবর

১৮ বছরের ক্যারিয়ারে ইতি, হঠাৎ করেই ক্রিকেটকে বিদায় জানালেন জনপ্রিয় পেসার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে এক পরিচিত মুখের দীর্ঘ পথচলার শেষ অধ্যায় শুরু হলো। জাতীয় দলের অভিজ্ঞ ডানহাতি পেসার শফিউল ইসলাম সোমবার আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সে এসে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রায় ১৮ বছরের পরিশ্রম, লড়াই ও অধ্যবসায়ের ক্রিকেটজীবনের পর্দা নামালেন তিনি। গত ছয় বছর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে আলোচনায় রেখেছিলেন শফিউল। তবে একের পর এক চোট এবং বয়সজনিত বাস্তবতা ...
৫ জানুয়ারি ২০২৬, ১৬:২৫ | বিস্তারিত

আইপিএলে মুস্তাফিজ খেলতে পারবে কিনা জানালেন বিসিবির সভাপতি
নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে সব আলো যেন কেড়ে নিয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। নিলামের টেবিলে তাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শেষ পর্যন্ত রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) তাকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুস্তাফিজের এই আকাশচুম্বী দামের পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি কি পুরো মৌসুম কলকাতার বেগুনি জার্সিতে মাঠ মাতাতে পারবেন? বিসিবি সভাপতির ...
১৮ ডিসেম্বর ২০২৫, ০২:২২ | বিস্তারিত

বিশ্বকাপ ব্যানারে আইসিসির বৈষম্য, নেই বাংলাদেশ-পাকিস্তান
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টুর্নামেন্টের প্রথম পর্যায়ের টিকিট ছেড়েছে সংস্থাটি। অথচ যে ছবি দিয়ে টিকিট ছাড়ার ঘোষণা করা হয়েছে, সেখানে নেই বাংলাদেশ-পাকিস্তানের কোনো খেলোয়াড়। বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে একের পর এক পোস্ট করেছে আইসিসি। যে ছবিটা আইসিসি বিভিন্ন মাধ্যমে পোস্ট করেছেন, সেখানে আছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার ...
১২ ডিসেম্বর ২০২৫, ২৩:২৯ | বিস্তারিত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু
নিজস্ব প্রতিবেদক: হাসান: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ব্যাট হাতে ২৭১ রানের বড় সংগ্রহ গড়ে মাঠে নামে বাংলাদেশ, যার জবাবে নির্ধারিত ৫০ ওভার খেলেও লঙ্কান যুবারা তুলতে পারে মাত্র ১৯৩ রান। ফলে ৭৮ রানের দাপুটে জয় নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সেঞ্চুরিয়ান অদ্রিত ঘোষ। লক্ষ্য তাড়ায় শুরুর ধাক্কায় কাবু শ্রীলঙ্কা ২৭২ রানের কঠিন টার্গেটে ব্যাট করতে নেমেই উইকেটের পতন শুরু ...
৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫২ | বিস্তারিত

চট্টগ্রামে আজ বাঁচা-মরার লড়াই: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি (live)
নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (২৯ অক্টোবর, ২০২৫) চট্টগ্রামের মাঠে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হারের পর সিরিজে টিকে থাকতে হলে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের জন্য এটি এখন সত্যিকারের ‘বাঁচা-মরার ম্যাচ’।অন্যদিকে, প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ক্যারিবীয়রা আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে। ফলে দু’দলের জন্যই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের দর্শকরাও আশা করছেন এক রোমাঞ্চকর লড়াইয়ের।বাংলাদেশ একাদশলিটন ...
২৯ অক্টোবর ২০২৫, ১৮:১৭ | বিস্তারিত
