
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলন চালিয়ে আসা সরকারি কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘দাবি আদায় ঐক্য পরিষদ’ মঙ্গলবার প্রধান উপদেষ্টা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত’ পাওয়ার কথা জানিয়ে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন চলতি ডিসেম্বরের মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হতে পারে।
তবে একইসঙ্গে তাঁরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট না এলে কঠোর আন্দোলনে নামবেন সরকারি কর্মচারীরা।
বৈঠকের অগ্রগতি: ডিসেম্বরেই গেজেটের আশা
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি দেখা করতে না পারলেও তাঁর কার্যালয়ের কর্মকর্তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে পে-স্কেল বিষয়টি আলোচনা করেছেন।
হুমায়ুন কবীর জানান, আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট জারি হবে। তিনি আরও যোগ করেন, প্রয়োজনে আবারও ফলো-আপ বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিন প্রতিনিধি দলটি নবম পে-স্কেল কার্যকর ও গেজেট প্রকাশের দাবিসংবলিত একটি স্মারকলিপি পরিচালক (প্রশাসন)-এর কাছে জমা দেন, যা প্রধান উপদেষ্টার নিকট পৌঁছে দেওয়া হবে।
১৫ ডিসেম্বর আল্টিমেটাম: গেজেট না এলে কঠোর আন্দোলন
ঐক্য পরিষদ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট সময়সীমা ঘোষণা করেছে ১৫ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে।
নেতারা দাবি করেছেন, ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে-স্কেল কার্যকর করতে হবে।এছাড়া তাঁরা সতর্ক করে বলেন- ১৫ ডিসেম্বরের পর কর্মচারীরা আর নেতাদের কথা শুনবে না। পেটের দায়ে নিজেরাই রাজপথে নামবে। কোনো অস্থিতিশীল পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
প্রতিনিধি দলে যারা ছিলেন
দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন-মাহমুদুল হাসান, সালজার রহমান, মো. সেলিম মিয়া, রফিকুল আলম, খায়ের আহমেদ মজুমদার, মাহবুবুর রহমান তালুকদার, হুমায়ুন কবীর, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা অঙ্গনে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এসেছে। একসঙ্গে আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আ ন ম এহছানুল হক মিলন, যিনি বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
৯ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
১৯ ঘণ্টা আগে

রাকিব: সারা দেশে কয়েকদিনের জ্বালানি তেলের সংকট কাটতে শুরু করেছে। পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন, সোমবার (১৫ মার্চ) বিকেলের মধ্যেই দেশের অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। ইতোমধ্যে অনেক পাম্পে তেল পৌঁছাতে শুরু করেছে এবং সন্ধ্যার মধ্যে কোনো ধরনের ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
১৯ ঘণ্টা আগে

রাকিব: রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলের ওপর দিয়ে প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে

রাকিব: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে টানা ছুটি থাকলেও ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ছুটির সময়েও দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে

হাসান: চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে এই অনুদানের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ মার্চ থেকে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
২০ ঘণ্টা আগে

হাসান: বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই থাকে। নতুন দেশ, ভিন্ন সংস্কৃতি আর অজানা পরিবেশ ঘুরে দেখার আকর্ষণ মানুষকে সবসময় টানে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ ভ্রমণের বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা পাওয়ার জটিলতা ও খরচ। সুখবর হলো—বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের বেশ কিছু দেশে ভিসা ছাড়াই বা সহজ ব্যবস্থায় ভ্রমণের সুযোগ পান।
২০ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান সংবিধান অনুযায়ী ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed। তিনি বলেন, সাংবিধানিকভাবে এখন কেবল জাতীয় সংসদ-এর অধিবেশনই চলছে, অন্য কোনো পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি।
১ দিন আগে

হাসান: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাজেটে সংরক্ষিত বিপুল অর্থের বড় অংশ ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় আপাতত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।
১ দিন আগে