সদ্য সংবাদ
হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
হাসান: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে চালানো গুলির ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য পেয়েছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত।
ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনার পরই দুই যুবক মোটরসাইকেলে ঝড়ের গতিতে সেখান থেকে পালিয়ে যায়। ফুটেজ প্রকাশের পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
পুলিশ ও প্রকাশিত ছবির বিশ্লেষণে দেখা গেছে, একজন হামলাকারীর পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, চাদর, ও আকাশি প্যান্ট। অন্যজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চশমা, ও চামড়ার জুতা।
তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন, মতিঝিল ওয়াপদা মাদরাসা এলাকায় জনসংযোগে হাদীর সঙ্গে থাকা দুই মুখোশধারী ব্যক্তির পোশাকের সঙ্গে হামলাকারী দুই যুবকের পোশাকের হুবহু মিল পাওয়া গেছে। এতে ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে।
মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদ জানান, আশপাশের সব সিসিটিভি সংগ্রহ করা হচ্ছে। ফুটেজগুলো বিশ্লেষণ করলেই বোঝা যাবে কারা, কীভাবে হামলায় যুক্ত।
বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে হাদিকে মাথায় গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, জুমার নামাজ শেষে একটি কালো মোটরসাইকেলে দুই ব্যক্তি আসে। পিছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদীর মাথায় গুলি করে পালিয়ে যায়।
তৎক্ষণাৎ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডিএমসিএইচ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদীর মস্তিষ্কে গুলি লেগেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং অস্ত্রোপচার চলছে।
ঘটনার আগে গত নভেম্বরেই শরিফ ওসমান হাদি ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, দেশি-বিদেশি ৩০টিরও বেশি নম্বর থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা–বোন–স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।
তিনি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট এসেছে। আমাকে নজরদারিতে রাখা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হবে এবং আমাকে হত্যা করা হবে।
হুমকি পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এলো প্রাণঘাতী হামলা।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম