Bangladesh breaking news ট্যাগের খবর
এই ট্যাগের খবর

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হ’ত্যা, নেপথ্যে কী?
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। নিহতদের মধ্যে রয়েছেন এক গৃহবধূ, তার তিন শিশু সন্তান এবং তার ভাই। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন পরিবারের কর্তা মো. ফোরকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
৯ মে ২০২৬, ১৫:০০ | বিস্তারিত

বাসভাড়া বাড়ানোর নিয়ে নতুন যে নির্দেশনা আসল
নিজস্ব প্রতিবেদক: সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
২২ এপ্রিল ২০২৬, ১৩:৩৩ | বিস্তারিত

ছেলের আঘাতে মায়ের মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন মা। শুক্রবার সকালে খান মোহাম্মাদপুর গ্রামে মাত্র কয়েক মিনিটের পারিবারিক তর্কাতর্কি পরিণত হয় ভয়াবহ হত্যাকাণ্ডে। আর ঘটনার পরই উত্তেজিত জনতা অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালালে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
১০ এপ্রিল ২০২৬, ১৯:১৫ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: ভয়াবহ সং‘ঘ‘র্ষ-মৃ‘ত্যু ৪ জনের
নিজস্ব প্রতিবেদক: রাকিব: নড়াইলের সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রাম সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে পরিণত হয় এক রক্তাক্ত জনপদে। স্থানীয়ভাবে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারসংক্রান্ত বিরোধ অবশেষে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের সংঘাতে প্রাণ হারান চারজন গ্রামবাসী।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ | বিস্তারিত

ভূমিকম্প: রমজানের শুরুতেই কেঁপে উঠলো দেশ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের প্রথম দিনেই হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে অনুভূত এই কম্পনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। রোজার শুরুতেই মাটির অস্বাভাবিক কাঁপুনি অনেককেই চমকে দেয়। হঠাৎ এই ভূকম্পনে ঢাকার বহু বাসিন্দা ও অফিসকর্মী দ্রুত ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্পের বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ আলোচনা শুরু হয়। বিশেষ করে সিলেট অঞ্চলে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন তুলনামূলক ...
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৫ | বিস্তারিত

স্ক্রিনশট ফাঁস: ঢাবি শিক্ষিকা মোনামি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) একাধিক অচেনা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করে তিনি হুমকির কলগুলোর একাধিক স্ক্রিনশটও শেয়ার করেন। পোস্টে দেখা যায়, বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে ধারাবাহিকভাবে কল দেওয়া হয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছেন এটি তার মধ্যে একটি মাত্র উদাহরণ। বিএনপি ...
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৬ | বিস্তারিত

দেশে আবারও ভূমিকম্প অনুভূত: জানুন মাত্রা কত-উৎপত্তিস্থল
নিজস্ব প্রতিবেদক: হাসান: সিলেট অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। আবহাওয়া অধিদপ্তরের তথ্য সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ...
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৮ | বিস্তারিত

জিয়া উদ্যান থেকে খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সবশেষ তথ্য-দেখুন সরাসরি (LIVE)
নিজস্ব প্রতিবেদক: জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার দাফন কার্যক্রমের সর্বশেষ খবর অনুযায়ী, জানাজা শেষে মরদেহ সেখানে পৌঁছেছে। পারিবারিক সদস্য, দলের শীর্ষ নেতা ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়, এবং শোকাহত মানুষের ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দাফন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।
৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩ | বিস্তারিত

হাদির অবস্থা আশঙ্কাজনক: যা জানালো মেডিকেল বোর্ড
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডেমা) আগের চেয়ে বেড়েছে এবং একইসঙ্গে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউ ও এইচডিইউ কো-অর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন হাদির সর্বশেষ ...
১৫ ডিসেম্বর ২০২৫, ২৪:২৫ | বিস্তারিত

হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে চালানো গুলির ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য পেয়েছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় হাদিকে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনার পরই দুই যুবক মোটরসাইকেলে ঝড়ের গতিতে সেখান থেকে পালিয়ে ...
১৩ ডিসেম্বর ২০২৫, ২৪:০৬ | বিস্তারিত
