
রিপোর্টার

সারা দেশে বাসভাড়া বৃদ্ধি নিয়ে চলমান আলোচনা ও উদ্বেগের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পরিবহন মালিকরা। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের কোনো রুটেই বাসভাড়া বাড়ানো যাবে না। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মো. সাইফুল আলম। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহন খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
তবে এই বাড়তি খরচের চাপ থাকা সত্ত্বেও মালিক সমিতি স্পষ্ট করে দিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া কোনোভাবেই ভাড়া সমন্বয় বা বৃদ্ধি করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহন মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার জন্য বলা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্যও জোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শুধু জ্বালানি নয় ডলারের দাম বৃদ্ধির কারণেও যানবাহনের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এতে করে পরিবহন খাত বর্তমানে বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।
এই প্রেক্ষাপটে দ্রুত বাসভাড়া পুনঃনির্ধারণ বা সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পরিবহন মালিক সমিতি। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে খরচ ও আয়ের মধ্যে ভারসাম্য রাখতে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত জরুরি।
অন্যদিকে, যাত্রী অধিকার রক্ষায় সক্রিয় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি একতরফাভাবে বাস বা লঞ্চের ভাড়া বাড়ানোর যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়ম বহির্ভূতভাবে ভাড়া বৃদ্ধি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে যাত্রীদের অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও জানান তিনি।
বর্তমান পরিস্থিতিতে পরিবহন খাত ও যাত্রীদের স্বার্থের ভারসাম্য রক্ষায় সরকারের দ্রুত ও কার্যকর সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে