
রিপোর্টার

খুলনার রূপসায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন মা। শুক্রবার সকালে খান মোহাম্মাদপুর গ্রামে মাত্র কয়েক মিনিটের পারিবারিক তর্কাতর্কি পরিণত হয় ভয়াবহ হত্যাকাণ্ডে। আর ঘটনার পরই উত্তেজিত জনতা অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালালে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
মৃত মিম্মি বেগম (৪৪) এলাকার পরিচিত গৃহিণী। তার ছেলে নাদিম ইসলাম–যার হাতে প্রাণ গেল মায়ের। স্থানীয়রা জানান, নাদিমের আচরণ কিছুদিন ধরেই অস্বাভাবিক ছিল।
সকালে মা–ছেলের বাগ্বিতণ্ডা থেকে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নেয়। নাদিম বাড়ির পাশের গাছের একটি ডাল ভেঙে মায়ের মাথায় বাড়ি দেন। মুহূর্তের মধ্যেই মিম্মি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ নাদিমকে আটক করে। কিন্তু তাঁকে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ বাধ্য হয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় এবং পরে অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
সার্কেল এসপি সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দোষীদের ছাড় দেওয়া হবে না। নাদিমের আচরণ নিয়ে স্থানীয়দের কয়েকজনের বক্তব্য তারা গুরুত্বসহকারে পরীক্ষা করছে।
পারিবারিক কলহ, মানসিক অস্থিরতা নাকি অন্য কোনো কারণ এই হত্যার পেছনে আসল কারণ উদঘাটনে জোর তদন্ত চলছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১২ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১৪ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
৩ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
৩ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
৩ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
৩ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ দিন আগে