
রিপোর্টার

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। নিহতদের মধ্যে রয়েছেন এক গৃহবধূ, তার তিন শিশু সন্তান এবং তার ভাই। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন পরিবারের কর্তা মো. ফোরকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), মেয়ে মিম (১৫), মারিয়া (১২), শিশু কন্যা ফারিয়া (১) এবং শ্যালক রসুল। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান ও তার পরিবার। শুক্রবার রাত পর্যন্ত পরিবারটিকে স্বাভাবিক অবস্থায় দেখা গেলেও শনিবার সকালে ভয়াবহ এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে শিশুদের মরদেহ পাশাপাশি পড়ে ছিল। অন্যদিকে শারমিন ও তার ভাই রসুলের মরদেহ পাওয়া যায় আলাদা স্থানে। বিভৎস এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষ।
এলাকাবাসীর দাবি, ফোরকান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়াতেন। পারিবারিক অশান্তি থেকেই তিনি ক্ষিপ্ত হয়ে স্ত্রী, সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ফোরকান মোবাইল ফোনে তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে জানায় যে, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। এই তথ্য পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।
গাজীপুর জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন— কীভাবে একজন বাবা নিজের সন্তানদের এত নির্মমভাবে হত্যা করতে পারে? ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন এলাকাবাসী।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া আজ রোববার (২৫ অক্টোবর) শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই।
১৪ মিনিট আগে

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা। ফলে বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়।
২ ঘণ্টা আগে

আগামীকাল রোববার (২৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি বজায় থাকতে পারে।
১৩ ঘণ্টা আগে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
১৪ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, শিশুটির বাবার বিরুদ্ধে মাদরাসায় হামলা, ভাঙচুর ও ১৭ লাখ টাকা লুটের পাল্টা অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিশুটির বাবা বলেছেন, মেয়ের বিচার চাইতেই তিনি মাদরাসায় গিয়েছিলেন।
১৪ ঘণ্টা আগে

রাজধানীর মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এবার মেট্রোরেলের সব স্টেশনে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে যাত্রীদের শরীরে থাকা ধাতব বস্তু শনাক্ত করা এবং ব্যাগ ও মালামাল পরীক্ষা করা সম্ভব হবে।
১৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হচ্ছে। এটি ধাপে ধাপে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ বাংলাদেশের দিকে হওয়ার আশঙ্কা আপাতত কম। ঘূর্ণিঝড়ে পরিণত হলে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
১৮ ঘণ্টা আগে

রাজধানীর কয়েকটি এলাকায় শনিবার (২৪ অক্টোবর) টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য শ্রেণির গ্রাহকেরা সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৩ অক্টোবর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা জেনে নিতে পারেন বাংলাদেশি টাকায় তাঁদের দেশের মুদ্রার সর্বশেষ নির্ধারিত মূল্য।
১ দিন আগে