
নিজস্ব প্রতিবেদক: গাজা যুদ্ধ নিয়ে এবার বড় ধরনের সঙ্কটে পড়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিলেও, তারই দেশের সেনাদের মধ্যে শুরু হয়েছে অভ্যন্তরীণ বিদ্রোহ। সামরিক বাহিনীর অনেক সদস্য এখন আর যুদ্ধ করতে চান না। কেউ সরাসরি দায়িত্ব ছাড়ছেন, কেউ আবার শুরু করেছেন যুদ্ধবিরোধী গণস্বাক্ষর অভিযান।
গত প্রায় দুই বছর ধরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান হামলা, পরবর্তীতে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের সঙ্গেও সংঘাতে জড়ানো—সব মিলিয়ে যুদ্ধ এখন এক বিস্তৃত রূপ নিয়েছে। এমনকি সিরিয়া ও তুরস্কের দিকেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এই টানা সংঘর্ষে ইসরায়েলি সেনারা মানসিক ও শারীরিকভাবে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। দীর্ঘ মেয়াদে যুদ্ধের ধকল, সহযোদ্ধাদের মৃত্যুর স্মৃতি এবং যুদ্ধের নিষ্ঠুরতা—সব মিলে সেনাবাহিনীতে তৈরি হয়েছে এক ধরনের ‘মোরাল ব্রেকডাউন’। স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে, অনেক সেনা বাহিনী ছাড়ার জন্য আবেদন করছেন। কেউ কেউ ইচ্ছাকৃত আহত হওয়ার পথও নিচ্ছেন শুধু দায়িত্ব থেকে অব্যাহতি পেতে।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ ইসরায়েলি নাগরিক এখন যুদ্ধের বিপক্ষে। এই সংখ্যাটা সেনাবাহিনীর মনোভাবের প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এরই মধ্যে শুরু হয়েছে যুদ্ধ বিরোধী স্বাক্ষর অভিযান। হাজার হাজার রিজার্ভ সেনা ও সাবেক সদস্য এতে অংশ নিয়েছেন। তারা বলছেন—জিম্মিদের ফিরিয়ে আনা হোক, যুদ্ধ থামানো হোক।
তবে সরকার এই বিদ্রোহকে চাপা দেওয়ার চেষ্টা করছে। দাবি করা হচ্ছে, প্রতিবাদকারী সেনারা হয় অবসরে গেছেন, না হয় দায়িত্বে নেই। এমনকি সরকার বলছে, সেনাবাহিনীর ভেতরে ‘উগ্রপন্থী ভাবাদর্শ’ ছড়িয়ে পড়ছে, যার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, বিক্ষোভ এবং যুদ্ধের খরচে ইতোমধ্যে নড়বড়ে হয়ে পড়েছে ইসরায়েলের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো। যুদ্ধবিরোধী আন্দোলনে যোগ দিচ্ছেন গোয়েন্দা কর্মকর্তা, সাবেক জেনারেলসহ উচ্চপদস্থ ব্যক্তিরাও।
নতুন সেনা নিয়োগ ও রিজার্ভ সেনাদের আহ্বান জানিয়েও সরকার আশানুরূপ সাড়া পাচ্ছে না। অনেকে বাহিনীতে যোগ দিলেও কিছুদিনের মধ্যেই আবার বিদায় নিচ্ছেন।
সব মিলিয়ে, শুধু আন্তর্জাতিক মহলেই নয়, এখন নিজের দেশের ভেতরেও ইসরায়েলের যুদ্ধনীতি কঠোর সমালোচনার মুখে। সেনাবাহিনীর ভেতরের বিদ্রোহ এবং জনগণের প্রতিবাদ নেতানিয়াহু সরকারের জন্য হয়ে উঠেছে এক গভীর সংকেত। পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তাহলে ইসরায়েলকে সামনে মোকাবিলা করতে হতে পারে আরও বড় রাজনৈতিক ও সামরিক বিপর্যয়।
সাদিয়া/

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
৪ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
৪ ঘণ্টা আগে

কানাডার টাম্বলার রিজে স্কুলে প্রাণঘাতী হামলার আগে অভিযুক্ত কিশোরী জেসি ভ্যান রুটসেলার ChatGPT ব্যবহার করে অস্ত্র, সহিংসতা ও হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম মাদার জোন্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পরও দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করে হামলার দিন পর্যন্ত চ্যাটবটের সঙ্গে কথোপকথন চালিয়ে যান তিনি।
৩ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ২০২৬-এর আন্তর্জাতিক মধ্যম বাজারের হিসাবে ১ সিঙ্গাপুর ডলার প্রায় ৯৬ টাকা ২০ পয়সা থেকে ৯৬ টাকা ৩৩ পয়সা সমান ছিল। বিভিন্ন উৎসে সময়ভেদে রেটে সামান্য পার্থক্য দেখা যাচ্ছে।
৪ দিন আগে

প্রবাসীদের জন্য সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বরের হিসাবে সৌদি ১ রিয়ালের বিনিময়ে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৬৭ পয়সা। আগের দিন ২২ সেপ্টেম্বর এই হার ছিল ৩২ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ৯ পয়সা।
৪ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ান রিংগিতের সর্বশেষ বিনিময় হার ও বিভিন্ন অর্থপ্রেরণ প্রতিষ্ঠানের তুলনামূলক তথ্য তুলে ধরা হয়েছে। আজ ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৮ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৪ পয়সা। অর্থাৎ এক রিংগিতে বেড়েছে ৪ পয়সা।
৪ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হারের তালিকা প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমানসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে আজকের বাংলাদেশি টাকার মূল্য এখানে তুলে ধরা হয়েছে। তবে মুদ্রার বিনিময় হার যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংক বা বৈধ অর্থপ্রেরণ সেবার সর্বশেষ হার যাচাই করে নেওয়া জরুরি।
৪ দিন আগে

নাগোয়ায় বুধবার নারীদের ৪৯ কেজি ওজন শ্রেণিতে অসাধারণ কীর্তি গড়েছেন উত্তর কোরিয়ার ভারোত্তোলক রি সং গুম। এক ইভেন্টেই তিনটি বিশ্বরেকর্ড গড়ে দেশকে এশিয়ান গেমসের প্রথম সোনা এনে দিয়েছেন তিনি।
৫ দিন আগে

বাংলাদেশিদের জন্য ভারতের বিভিন্ন ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার পবনকুমার বাধে। বর্তমানে ভারতীয় হাইকমিশন প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করছে বলেও জানিয়েছেন তিনি।
৫ দিন আগে