সকালে খালি পেটে যেসব খাবার না খেলেই ভালো
নিজস্ব প্রতিবেদন: ভোরের প্রথম আলো, শান্ত চারপাশ আর ফুরফুরে মন—সকালের শুরুটাই যেন এক নতুন সম্ভাবনা। এই সময়টা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কী খাচ্ছেন, সেটা। কারণ ঘুম থেকে উঠে খালি পেটে কিছু খাবার শরীরের জন্য উপকারী না হয়ে উল্টো ক্ষতি করতে পারে।
জেনে নিন এমন কিছু খাবার যা খালি পেটে খাওয়া একদম ঠিক নয়:
১. টকজাতীয় ফল (লেবু, কমলা, আমলকী ইত্যাদি)
কমলা, মাল্টা, লেবু, জাম্বুরা বা আমলকীর মতো ফল ভিটামিন সি-তে ভরপুর ...