
নিজস্ব প্রতিবেদন: ভোরের প্রথম আলো, শান্ত চারপাশ আর ফুরফুরে মন—সকালের শুরুটাই যেন এক নতুন সম্ভাবনা। এই সময়টা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কী খাচ্ছেন, সেটা। কারণ ঘুম থেকে উঠে খালি পেটে কিছু খাবার শরীরের জন্য উপকারী না হয়ে উল্টো ক্ষতি করতে পারে।
জেনে নিন এমন কিছু খাবার যা খালি পেটে খাওয়া একদম ঠিক নয়:
১. টকজাতীয় ফল (লেবু, কমলা, আমলকী ইত্যাদি)
কমলা, মাল্টা, লেবু, জাম্বুরা বা আমলকীর মতো ফল ভিটামিন সি-তে ভরপুর হলেও, এগুলো খালি পেটে খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়াতে পারে। এতে পেট জ্বালাপোড়া, গ্যাস্ট্রিক বা বুক জ্বালার মতো অস্বস্তিকর উপসর্গ দেখা দিতে পারে। তাই এমন ফল খান হালকা কিছু খাওয়ার পর।
২. কলা
কলায় ম্যাগনেসিয়াম অনেক বেশি। খালি পেটে কলা খেলে শরীরে এই খনিজ হঠাৎ করে বেড়ে গিয়ে হার্টের ওপর চাপ ফেলতে পারে। এছাড়া এতে প্রোটিন ও ফাইবার কম, তাই খাওয়ার পর বেশি সময় পেট ভরে থাকে না। কলা খেতে চাইলে দুধ, ওটস বা কিছু বাদামের সঙ্গে খাওয়াই ভালো।
৩. আচার ও ঝাল চাটনি
আচার বা মসলা দিয়ে তৈরি চাটনি খালি পেটে খেলেই পেটের অ্যাসিড লেভেল বেড়ে যেতে পারে। ফলে গ্যাস্ট্রিক, বমি ভাব ও হজমে গোলমাল দেখা দিতে পারে। এসব খাবার দুপুর বা বিকেলের দিকে খাওয়াই নিরাপদ।
৪. ব্ল্যাক কফি
সকালের শুরুতে অনেকেই এক কাপ কফি চান, কিন্তু খালি পেটে কফি খেলেই শরীরের অ্যাসিড ব্যালান্স নষ্ট হয়ে যেতে পারে। এতে করে অ্যাসিড রিফ্লাক্স, গ্যাস্ট্রিক বা হজমের সমস্যা বাড়ে। তাই কফি খাওয়ার আগে হালকা কিছু খেয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
৫. কাঁচা শাকসবজি ও সালাদ
শসা, টমেটো বা কাঁচা মরিচ দিয়ে বানানো সালাদ স্বাস্থ্যকর হলেও, খালি পেটে খেলেই তা পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠেই এগুলো খাওয়া হজমে সমস্যা সৃষ্টি করে।
তাহলে খালি পেটে কী খাবেন?
সকালের শুরু হোক হালকা ও পুষ্টিকর খাবারে। খালি পেটে দুধ, ওটস, সেদ্ধ ডিম, কিছু বাদাম এবং হালকা মিষ্টি ফল (যেমন পাকা পেঁপে বা আপেল) খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকারী।
সতর্ক খাদ্যাভ্যাসই হতে পারে আপনার ভালো দিনের প্রথম ধাপ।
আশা/

সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক পুষ্টিগুণসম্পন্ন খাবার রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে এবং সার্বিক সুস্থতা বজায় থাকে।
২ ঘণ্টা আগে

বর্তমান বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণগুলোর একটি হলো ক্যানসার। প্রতি বছর লাখো মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, ক্যানসারের অনেক ধরনের ঝুঁকি স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে অনেকটাই কমানো সম্ভব।
২ ঘণ্টা আগে

অনেকেই দিনের শুরু করেন এক গ্লাস পানি পান করে। বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি অভ্যাস। এটি শুধু শরীরকে সতেজ রাখে না, বরং বিভিন্ন শারীরিক কার্যক্রম স্বাভাবিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১ দিন আগে

আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাহলে দেশটির ওপর এমন পরিস্থিতি নেমে আসবে, যা তারা কল্পনাও করতে পারবে না।
১৬ জুন ২০২৬

দেশের স্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে হামের বিস্তার। গত কয়েক সপ্তাহ ধরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাব পরিস্থিতিকে আরও চিন্তার মধ্যে ফেলেছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে থাকায় স্বাস্থ্যখাতে বাড়ছে চাপ।
২৫ মে ২০২৬

বাংলাদেশে থাইরয়েড রোগ এখন বড় স্বাস্থ্যঝুঁকিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ২০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় আক্রান্ত। এর মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের অধিকাংশই জানেন না যে তারা এই রোগে ভুগছেন।
২০ মে ২০২৬

বাংলাদেশজুড়ে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৪ জনের মৃত্যু নিশ্চিতভাবে হাম রোগে হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৮ জন শিশুর শরীরে হামের উপসর্গ ছিল।
১৫ মে ২০২৬

কয়েক দফা পতনের পর বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে স্বর্ণের দামে। শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন ডলারের দুর্বলতা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে রুপাসহ অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে।
১৭ এপ্রিল ২০২৬

গরমের দিনে রোদের তীব্রতা যত বাড়ে, ততই বাড়ে ত্বকের সমস্যাও। বাইরে বের হওয়ার আগে ছাতা নেওয়া বা সানস্ক্রিন ব্যবহার করা জরুরি হলেও, অনেক সময় ত্বকে কালচে দাগ পড়া এড়ানো যায় না। বিশেষ করে দীর্ঘ সময় রোদে থাকা, ব্রণজনিত সমস্যা কিংবা হরমোনের পরিবর্তনের কারণে এই সমস্যা বেশি দেখা দেয়। তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে প্রয়োজন বাড়তি যত্ন।
১৬ এপ্রিল ২০২৬