
নিজস্ব প্রতিবেদক: ঢাকা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সরকারি কর্মচারীরা এবার তাদের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আন্দোলনের রূপরেখা জানানো হয়।
আলটিমেটাম ও পরবর্তী হুঁশিয়ারি
সংগঠনটি স্পষ্ট জানিয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে যদি ৯ম পে-স্কেল বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তবে পবিত্র ঈদুল ফিতরের পর ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মচারীদের অভিযোগ ও প্রেক্ষাপট
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালের অষ্টম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীদের চরম বৈষম্যের শিকার হতে হয়েছে। বিগত সরকারগুলোর কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো সমাধান মেলেনি। কর্মচারীদের মতে, ১৯৯১ ও ২০০৫ সালে বিএনপির শাসনামলে তুলনামূলক সম্মানজনক পে-স্কেল দেওয়া হয়েছিল। অথচ গত ১১ বছর ধরে কর্মচারীরা নতুন কোনো পে-স্কেল পায়নি। ৬ সদস্যের পরিবার নিয়ে বর্তমান বাজারের আকাশছোঁয়া মূল্যে জীবনধারণ করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
ঘোষিত নতুন কর্মসূচি:
দাবি আদায়ে সংগঠনটি নিম্নোক্ত ধাপগুলো অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে:
২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ: জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সাথে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান।
কেন্দ্রীয় পর্যায়ে: কেন্দ্রীয় নেতারা সরাসরি মন্ত্রিপরিষদ সদস্যদের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি দেবেন।
রমজান মাস জুড়ে: বিভাগীয় শহরগুলোতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সরকারি কর্মচারীদের প্রত্যাশা, বর্তমান সরকার দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে একটি বৈষম্যহীন ৯ম পে-স্কেল উপহার দেবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে আলোচনা চললেও এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি মনে করছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় আকারে বেতন বৃদ্ধি সরকারি অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেটের চাপ এবং বিদ্যমান মূল্যস্ফীতির পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে তারা।
৮ ঘণ্টা আগে

দেশজুড়ে আবারও দীর্ঘস্থায়ী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করায় আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
৮ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এলো দামের পরিবর্তন। মাত্র তিন দিনের ব্যবধানে আগের মূল্যবৃদ্ধি পুরোপুরি সমন্বয় করে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে স্বর্ণ কিনতে আগ্রহী ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।
৯ ঘণ্টা আগে

বিদেশে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি, আমদানি-রপ্তানিকারক, আন্তর্জাতিক ব্যবসায়ী, শিক্ষার্থী এবং বিদেশ ভ্রমণপ্রত্যাশীদের জন্য প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আন্তর্জাতিক বাজারের ওঠানামা, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত সিদ্ধান্ত এবং স্থানীয় ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের লেনদেনের ওপর নির্ভর করে প্রতিদিনই মুদ্রার দামে কিছু না কিছু পরিবর্তন ঘটে।
২০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো বৈধ উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদানের বিষয়টিকে আরও কঠোরভাবে অনুসরণ করার কথা জানানো হয়েছে। দূতাবাস স্পষ্টভাবে বলেছে, আবেদনপত্রে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা, ভুল তথ্য প্রদান করা কিংবা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে শুধু বর্তমান ভিসা আবেদনই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভিসা পাওয়ার সুযোগও মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়তে পারে।
২০ ঘণ্টা আগে

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চপর্যায়ের নির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, ভাতা ও পেনশন সুবিধা নিয়ে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, এই বৈঠকের মাধ্যমেই নতুন পে-স্কেলের চূড়ান্ত সুপারিশমালা প্রস্তুত হবে এবং এরপর দ্রুত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে।
২১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্পে ভোরের নীরবতা ভেঙে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলজুড়ে। রোববার (১২ জুলাই) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের কম্পন বিশাখাপত্তনমসহ আশপাশের একাধিক এলাকায় অনুভূত হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানি, বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা সুনামির আশঙ্কার খবর পাওয়া যায়নি, তবুও হঠাৎ অনুভূত কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
১ দিন আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের কাছে প্রতিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য হলো সৌদি রিয়ালের বিনিময় হার। কারণ, সৌদি আরব থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর নির্ভর করে দেশের লাখো পরিবার। তাই প্রতিদিনই অনেকেই জানতে চান আজ ১ সৌদি রিয়ালের বিনিময়ে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাওয়া যাচ্ছে।
১ দিন আগে