
নিজস্ব প্রতিবেদন: হার্ট অ্যাটাক বা হৃদ্রোগজনিত আকস্মিক আক্রমণ একটি প্রাণঘাতী বিপদ, যা অজান্তেই ঘটে যেতে পারে। হৃদপিণ্ডে রক্ত চলাচল ব্যাহত হলে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, এবং তখনই ঘটে হার্ট অ্যাটাক।
জীবনযাত্রায় অনিয়ম, অপুষ্টিকর খাবার ও শরীরচর্চার অভাব হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তবে কিছু প্রাথমিক লক্ষণ আগে থেকে চিনে নিলে বিপদ অনেকটাই এড়ানো সম্ভব। নিচে এমনই ৮টি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা বলা হলো:
১. হঠাৎ শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে আসা
সাধারণ হাঁটা-চলায়ও যদি শ্বাস নিতে কষ্ট হয় বা হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সেটি হৃদরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। ফুসফুসে তরল জমা বা হৃদযন্ত্রের দুর্বল কার্যকারণ এর পেছনে থাকতে পারে।
২. অকারণে অতিরিক্ত ঘাম হওয়া
বিশেষ করে বিশ্রামের সময় বা অল্প পরিশ্রমেই ঘাম ঝরতে থাকলে সাবধান হোন। ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ। যদি ঘামের সঙ্গে বুক ধড়ফড়, মাথা ঘোরা বা দুর্বলতাও থাকে, তাহলে অবহেলা করবেন না।
৩. বুকে চাপ বা ব্যথা
বুকের মাঝখানে ভারী চাপ লাগা, জ্বালাভাব বা ব্যথা অনুভব করা এবং সেই ব্যথা কাঁধ, চোয়াল বা হাতে ছড়িয়ে পড়া — এসবই হার্ট অ্যাটাকের স্পষ্ট সংকেত। এমন হলে দ্রুত চিকিৎসা নিন।
৪. দীর্ঘমেয়াদি কাশি ও কফ
অনেকদিনের কাশি, কফে রক্ত বা ঘোলাটে ভাব দেখা দিলে তা হৃদযন্ত্রে দুর্বলতার ইঙ্গিত হতে পারে। ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে।
৫. হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
বারবার অজ্ঞান হয়ে যাওয়া বা চোখে হঠাৎ অন্ধকার দেখাও হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ হঠাৎ কমে যাওয়ার লক্ষণ হতে পারে। বিষয়টি একেবারেই অবহেলা করা ঠিক নয়।
৬. দ্রুত ক্লান্তি অনুভব করা
সাধারণ কাজে দ্রুত হাঁপিয়ে যাওয়া বা বুক ধড়ফড় করা—বিশেষ করে নারীদের ক্ষেত্রে—হৃদরোগের সূচনা বুঝিয়ে দিতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।
৭. নিয়মিত তীব্র মাথাব্যথা
প্রতিদিন মাথাব্যথা হলে শুধুই মাথার নয়, হৃদপিণ্ডের সমস্যার পূর্বাভাসও হতে পারে। বিশেষ করে হাই ব্লাড প্রেসার থাকলে, এই লক্ষণ অবহেলা করা বিপজ্জনক।
৮. পালস রেটের ওঠানামা
বিশ্রামরত অবস্থাতেও যদি হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায় বা কমে আসে, এবং তার পেছনে কোনও কারণ খুঁজে না পান—তাহলে বিষয়টিকে গুরুত্ব দিন।
এই উপরের যেকোনো একটি লক্ষণও যদি আপনি নিয়মিত অনুভব করেন, তাহলে দেরি না করে হার্ট স্পেশালিস্টের পরামর্শ নিন। সময়মতো পদক্ষেপ নিতে পারলে জীবন বাঁচানো সম্ভব।
— রিপোর্ট: সোহাগ

সুস্থ থাকতে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নিলেই হয় না, প্রতিদিনের জীবনযাপনেও সচেতন হতে হয়। অনিয়মিত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান ও পর্যাপ্ত ঘুম না হওয়ার মতো অভ্যাস হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। তাই সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি।
৫ দিন আগে

প্রতিটি মা-বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে থাকবে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও অন্যের প্রতি সম্মান। কিন্তু একটি শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়। পরিবারের পরিবেশ, মা-বাবার আচরণ এবং ছোটবেলার শিক্ষা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৬ নভেম্বর ২০২৬

সুস্থ থাকতে শুধু ওষুধ কিংবা চিকিৎসার ওপর নির্ভর করলেই হয় না। প্রতিদিনের জীবনযাপনে কিছু সাধারণ অভ্যাসের প্রভাব পড়ে শরীর ও মনের ওপর। অনিয়মিত ঘুম, দীর্ঘ সময় বসে থাকা, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব ধীরে ধীরে নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
৬ নভেম্বর ২০২৬

গর্ভাবস্থার প্রথম তিন মাস মা ও গর্ভের শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শিশুর মস্তিষ্ক, মেরুদণ্ডসহ বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠন শুরু হয়। তাই গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই মায়ের পুষ্টি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ গ্রহণ এবং দৈনন্দিন জীবনযাপনের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।
২৯ অক্টোবর ২০২৬

মাসিক নির্ধারিত সময়ে না হওয়া, কয়েক মাস বন্ধ থাকা কিংবা স্বাভাবিকের তুলনায় বেশি বা কম রক্তপাত—এসব সমস্যায় অনেক নারী উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সব সময় মাসিকের তারিখে সামান্য পরিবর্তন মানেই বড় কোনো অসুস্থতা নয়। বয়স, মানসিক চাপ, ওজনের পরিবর্তন, হরমোনের ওঠানামা এবং কিছু শারীরিক সমস্যার কারণে মাসিক চক্রে পরিবর্তন আসতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

মাথাব্যথা হচ্ছে না, মাথা ঘুরছে না, শরীরও স্বাভাবিক—তাহলে কি রক্তচাপ ঠিক আছে? এমন ধারণা থেকে অনেকেই দীর্ঘদিন রক্তচাপ পরীক্ষা করেন না। অথচ উচ্চ রক্তচাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অনেকের ক্ষেত্রেই এটি কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই থাকতে পারে। নিয়মিত পরীক্ষা না করলে সমস্যাটি অজানা থেকে যেতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

উচ্চ রক্তচাপ এমন একটি স্বাস্থ্যসমস্যা, যা অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই থাকতে পারে। এ কারণে অনেকে বুঝতেই পারেন না যে তাঁদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
১৪ অক্টোবর ২০২৬

বিশ্বজুড়ে পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক গবেষণায় গত ৫০ বছরে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা প্রায় অর্ধেকে নেমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এ কারণে কেউ কেউ পরিস্থিতিকে ‘স্পার্মাগেডন’ বা পুরুষের প্রজনন সংকট হিসেবে বর্ণনা করছেন।
৪ অক্টোবর ২০২৬

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
২২ সেপ্টেম্বর ২০২৬