
শীতের আগমনের সঙ্গে সঙ্গে তাপমাত্রার তারতম্য, ধুলোবালি এবং শুষ্ক আবহাওয়া আমাদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেকেই এসময় জ্বর, সর্দি, কাশি এবং গলাব্যথার সমস্যায় ভোগেন। শীতের এই সময়ে বিশেষভাবে সচেতন না হলে এসব রোগ সহজেই দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে। তাই সুস্থ থাকতে প্রয়োজন কয়েকটি সহজ অভ্যাস রপ্ত করা।
শীতে অসুস্থতা কেন বাড়ে?
শীতকালে তাপমাত্রা কমে গেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। পাশাপাশি, ধুলোবালি এবং বাতাসে ভেসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই সংক্রমণ ঘটায়। যারা শ্বাসতন্ত্রের রোগে ভুগছেন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাদের জন্য এই সময়টা আরও বেশি ঝুঁকিপূর্ণ।
জ্বর-সর্দি-কাশি এড়াতে ৭টি কার্যকর পরামর্শ
শীতের এই সময় সুস্থ থাকতে বিশেষজ্ঞদের মতে কিছু সহজ নিয়ম মেনে চলা উচিত।
১. পোশাকে সতর্কতা
ভোর বা রাতে তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। তাই বাইরের কাজ বা যাতায়াতের সময় গরম পোশাক এবং স্কার্ফ ব্যবহার করুন। যারা বাইক চালান, তারা গলা ঢেকে নিন এবং হাত-মুখ সুরক্ষিত রাখুন।
২. ঠান্ডা পানিতে গোসল নয়
যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি, তারা ঠান্ডা পানিতে গোসল করার বদলে হালকা গরম পানি ব্যবহার করুন। সকাল হোক বা সন্ধ্যা—যে সময়ই গোসল করুন, তা যেন গরম পানিতে হয়।
৩. লবণ পানিতে গার্গল ও গরম ভাপ
সর্দি-কাশি শুরু হওয়ার আগেই নিয়মিত লবণ পানি দিয়ে গার্গল করুন। গরম পানির ভাপ নেওয়া শ্বাসতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি ঠান্ডাজনিত সমস্যা কমাতে কার্যকর।
৪. সংক্রমণ থেকে দূরে থাকুন
বাড়ি বা অফিসে যদি কারও সর্দি-কাশি থাকে, তার কাছাকাছি যাওয়া এড়িয়ে চলুন। প্রয়োজনে নিজে মাস্ক ব্যবহার করুন এবং তাকে মাস্ক পরতে বলুন। ঘন ঘন হাত ধুতে হবে এবং হাত না ধুয়ে মুখ, চোখ বা নাকে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
৫. পুষ্টিকর খাদ্যতালিকা
শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডায়েটে ভিটামিন সি যুক্ত খাবার রাখুন। লেবু, কমলালেবু, আমলকী, পেয়ারা, এবং টমেটো ইত্যাদি ফল ও সবজি নিয়মিত খান। এগুলো শরীরকে ভিতর থেকে শক্তি জোগাবে।
৬. শ্বাসকষ্টে ইনহেলার রাখুন
যাদের হাঁপানির সমস্যা রয়েছে, তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। এই সময়ে ধুলোবালির কারণে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। ইনহেলার সঙ্গে রাখুন এবং শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৭. ফ্যান এবং এসি ব্যবহারে সতর্কতা
অনেক সময় দিনের বেলা গরম অনুভূত হলেও ফ্যান বা এসি চালাতে গিয়ে ঠান্ডা লাগার আশঙ্কা তৈরি হয়। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবেন না এবং প্রয়োজন ছাড়া ফ্যানের গতি খুব বেশি বাড়াবেন না।
বয়স এবং শিশুদের জন্য বাড়তি যত্ন
বয়স্ক ও শিশুরা শীতের রোগের প্রতি বেশি সংবেদনশীল। বাচ্চাদের শীত থেকে দূরে রাখতে তাদের উষ্ণ পোশাক পরান। পাশাপাশি, বাড়িতে কেউ অসুস্থ থাকলে শিশুদের তার কাছাকাছি যেতে দেবেন না।
শীতকাল উপভোগ করতে হলে আগে নিজেকে সুস্থ রাখা প্রয়োজন। সতর্কতা অবলম্বন করে এবং স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে শীতের মৌসুমে জ্বর-সর্দি বা গলাব্যথার মতো অসুখ থেকে রক্ষা পাওয়া সম্ভব। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত পরিচ্ছন্নতা এবং সামান্য সতর্কতাই এই শীতে আপনাকে রাখতে পারে সম্পূর্ণ সুস্থ ও সতেজ।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৩ মিনিট আগে

সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে রাতে বিছানায় শুয়ে একটু স্বস্তির ঘুমের অপেক্ষা। কিন্তু চোখে ঘুম এলেও পায়ের অস্বস্তি যেন সেই ঘুম কেড়ে নেয়। পা স্থির রাখতে গেলেই ভেতরে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। মনে হয়, পা নাড়াতেই হবে। কিছুক্ষণ পা নড়ালে কিংবা উঠে হাঁটলে অস্বস্তি কিছুটা কমে যায়। কিন্তু আবার স্থির হয়ে শুয়ে পড়লেই ফিরে আসে একই সমস্যা। এভাবে রাতের পর রাত ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে।
৩ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রার বাজার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা নিয়মিত বা শিগগিরই দেশে রেমিট্যান্স পাঠানোর কথা ভাবছেন, তাদের জন্য বর্তমান বাজারদর জানা অত্যন্ত জরুরি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মান বেশ স্থিতিশীল রয়েছে।
১৪ আগস্ট ২০২৬

বর্তমান আধুনিক ও যান্ত্রিক জীবনযাত্রায় ব্যস্ততা, কাজের চাপ এবং নানা ধরনের দুশ্চিন্তার কারণে আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ একটি সুন্দর ও সফল জীবনযাপনের জন্য শারীরিক স্বাস্থ্যের চেয়েও মানসিক স্বাস্থ্যের সুস্থতা অনেক বেশি জরুরি। মানসিকভাবে সুস্থ না থাকলে জীবনের কোনো আনন্দই ঠিকমতো উপভোগ করা যায় না। দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করে কীভাবে মানসিক শান্তি বজায় রাখা যায় এবং একটি চাপমুক্ত জীবনযাপন করা সম্ভব, সে বিষয়েই আজকের এই বিস্তারিত আলোচনা।
১২ আগস্ট ২০২৬

বিশ্বের মূল্যবান ধাতুর বাজারে বেশ জোরালো ও স্থিতিশীল চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মান দুর্বল হওয়া এবং বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমে আসার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মূল মনোযোগ এখন নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের দিকে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, টানা তৃতীয় কার্যদিবসের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
৫ আগস্ট ২০২৬

পৃথিবীতে সফল ও ব্যর্থ মানুষের মধ্যে দিনশেষে সবচেয়ে বড় পার্থক্যটি গড়ে দেয় সময়ের সঠিক ব্যবহার। দিন বা রাতের ২৪ ঘণ্টা সময় সবার জন্যই সমান বরাদ্দ, কেউ তা বাড়িয়ে নিতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, কিছু মানুষ এই সীমিত সময়ের মধ্যেই নিজেদের লক্ষ্য অর্জন করে সফলতার শিখরে পৌঁছে যান, আবার অনেকেই সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সাফল্য থেকে অনেক দূরে রয়ে যান। এর মূল রহস্য লুকিয়ে রয়েছে নিখুঁত এবং কার্যকর 'সময় ব্যবস্থাপনা' বা Time Management-এর দক্ষতার মধ্যে। সময় একবার চলে গেলে তা আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই সময়ের সদ্ব্যবহার করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ।
২৮ জুলাই ২০২৬

আধুনিক ব্যস্ততার এই যুগে মানুষের জীবনযাত্রা দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছে। কর্মব্যস্ততা, অপর্যাপ্ত ঘুম এবং ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত নির্ভরতা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অথচ একটু সচেতনতা এবং জীবনধারায় সামান্য ইতিবাচক পরিবর্তন এনে খুব সহজেই একটি দীর্ঘ, সুস্থ ও রোগমুক্ত জীবন নিশ্চিত করা সম্ভব। আর এজন্য নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাসের বিকল্প কিছু হতে পারে না। যুগের পর যুগ ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে এই দুটি বিষয়ই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর ও চিরন্তন ফর্মুলা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
২৮ জুলাই ২০২৬

আমরা প্রতিদিন অজান্তেই অসংখ্যবার নিজের শরীরের বিভিন্ন অংশে হাত দিই। কখনও অভ্যাসবশত, কখনও অস্বস্তি দূর করতে, আবার কখনও একেবারেই অচেতনভাবে। কিন্তু চিকিৎসকদের মতে, এই সাধারণ অভ্যাসই অনেক সময় বিভিন্ন সংক্রমণ, ত্বকের সমস্যা এমনকি গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
১৭ জুলাই ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক পুষ্টিগুণসম্পন্ন খাবার রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে এবং সার্বিক সুস্থতা বজায় থাকে।
১৪ জুলাই ২০২৬