
সাকিবের চলতি ঘটনাবলী নিয়ে গোটা দেশে প্রচুর আলোচনার জন্ম দিয়েছে। এদিকে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন কিনা, চুড়ান্ত সিদ্ধান্ত নিলো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠায় অনেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। গেল আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনুপস্থিত থাকা এবং দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না পারার ঘটনা এই আলোচনা আরও তীব্র করেছে।
এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার (১৬ নভেম্বর) এক অনুষ্ঠানে সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা বা না থাকার বিষয়ে বলেন যে, এটি পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। বিসিবি বলে দিবে যে সাকিব খেলতে পারবে কিনা। তিনি আরও যোগ করেন যে, পরিস্থিতি অনুযায়ী তিনি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডই নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে।
আর মাত্র কয়েক দিন পর ওয়েস্ট ইন্ডিজ সফর, পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে তারা টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তবে সাকিবের অভিজ্ঞতা এবং নেতৃত্বের অভাব দলকে কতটা প্রভাবিত করবে, সেটি সময়ই বলবে। বিসিবি আশা করছে, সাকিবের ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং তার ব্যক্তিগত পরিকল্পনা বিবেচনায় নিয়ে তারা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাবে যা দলের জন্য উপকারী হবে। সাকিবের মতো খেলোয়াড়ের উপস্থিতি যে কোনো ফরম্যাটে দলের শক্তি বাড়াতে পারে।
এই যখন অবস্থা তখন ক্রিকেট ভক্তরা ও বিশ্লেষকরা সাকিব এবং বিসিবির মধ্যকার সমঝোতার দিকে তাকিয়ে আছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
উল্লেখ্য যে, আগামী ২২ নভেম্বর ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে আগামী ৩০ নভেম্বর। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেগুলো যথাক্রমে মাঠে গড়াবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
২ দিন আগে

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
৩ দিন আগে

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
১০ সেপ্টেম্বর ২০২৬

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
১০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৭ সেপ্টেম্বর ২০২৬