
রিপোর্টার

চাকরির বাইরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায় জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
তবে পুরো ২০ লাখ টাকা একসঙ্গে ঋণ হিসেবে দেওয়া হবে না। সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ব্যবসার প্রকৃত প্রয়োজন, সম্ভাব্যতা এবং প্রস্তাবিত ব্যয় যাচাই করে একজন উদ্যোক্তার জন্য অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে।
১৬ সেপ্টেম্বর থেকে কর্মসূচির আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। দেশের অন্যান্য জেলার অন্তর্ভুক্ত উপজেলার উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচির বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে।
আবেদন করতে যা লাগবে
আবেদনকারীদের নির্ধারিত ফরম পূরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল ও তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করা যাবে।
আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, থাকলে দক্ষতা উন্নয়ন বা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সনদ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার বা কাউন্সিলরের নাগরিক সনদ বা প্রত্যয়নপত্র দিতে হবে।
এ ছাড়া আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণ দিতে হবে।
সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে। আবেদনকারীকে ওই ব্যাংকে আগে থেকেই হিসাব খুলে রাখতে হবে না।
১০ লাখ ঋণ, ১০ লাখ অনুদান
কর্মসূচিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। এর মধ্যে ঋণ ও অনুদানের অনুপাত ৫০:৫০।
অর্থাৎ ব্যবসার প্রয়োজন যদি ২০ লাখ টাকা হয়, তাহলে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে।
আবার ব্যবসার প্রয়োজন ১২ লাখ টাকা হলে উদাহরণ হিসেবে সর্বোচ্চ ৬ লাখ টাকা ঋণ ও ৬ লাখ টাকা অনুদান পাওয়া যেতে পারে।
তবে আবেদনকারী নির্বাচিত হলেই ঋণ নিশ্চিত হবে না। চূড়ান্ত মনোনয়নের পর সংশ্লিষ্ট ব্যাংক নিজস্ব ঋণনীতি ও প্রচলিত বিধিবিধান অনুসরণ করে ১৫ কার্যদিবসের মধ্যে ঋণ অনুমোদনের ব্যবস্থা করবে।
কোনো আবেদন বাতিল হলে তার কারণ লিখিতভাবে সংরক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
উদ্যোক্তাদের জন্য আরও যেসব সুবিধা
‘উদ্যোগ’ কর্মসূচিতে অর্থায়নের পাশাপাশি তরুণদের ব্যবসা পরিচালনার দক্ষতা বাড়াতেও সহায়তা দেওয়া হবে।
প্রত্যেক আবেদনকারী আর্থিক সাক্ষরতা কর্মসূচির আওতায় আসবেন। নির্বাচিত উদ্যোক্তারা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ও অভিজ্ঞ মেন্টরের পরামর্শ পাবেন।
এ ছাড়া ট্রেড লাইসেন্স ও টিআইএনসহ ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা তৈরি এবং বাজারসংযোগের ক্ষেত্রেও সহায়তার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য হলো উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, স্থানীয় কর্মসংস্থান বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা।
তবে এ কর্মসূচিতে সুবিধা পেতে কোনো ধরনের তদবির করা যাবে না। তদবিরের প্রমাণ পাওয়া গেলে আবেদনকারীর প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি ব্যাংকগুলোকে গ্রাহক পরিচিতি যাচাই, সিআইবি ও লেনদেন তদারকিসহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে

কুড়িগ্রামের উলিপুরে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

সারা দেশে টানা দুই দিন এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা। কোম্পানিগুলোর ইচ্ছামতো দাম বৃদ্ধি, পুলিশের হয়রানি এবং অযৌক্তিক জরিমানার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার এ ধর্মঘট পালন করা হবে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এলপিজি ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়তে পারেন।
৫ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
৭ ঘণ্টা আগে

জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং উদযাপনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে থাকবে সরকারি ছুটি। একই সঙ্গে দিবস উদযাপনে অতিরিক্ত ব্যয় কমানো, জাঁকজমকপূর্ণ আয়োজন এড়িয়ে চলা এবং সরকারি দাপ্তরিক কাজে বিঘ্ন না ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১ দিন আগে

জন্মনিবন্ধন সনদ শিশুর স্কুলে ভর্তি, জাতীয় পরিচয়পত্র তৈরি, পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন সরকারি কাজে প্রয়োজন হয়। কিন্তু অনেকের জন্মনিবন্ধনে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের তথ্য ভুল থাকে। আবার কেউ কেউ নিজের জন্মনিবন্ধন অনলাইনে যাচাই করার নিয়ম জানেন না।
১ দিন আগে

বিদেশ ভ্রমণ, পড়াশোনা, চিকিৎসা কিংবা কাজের প্রয়োজনে পাসপোর্ট গুরুত্বপূর্ণ একটি নথি। তবে নতুন পাসপোর্ট করতে কী কী কাগজপত্র লাগে, কীভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি দিতে হয় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হলে কীভাবে নবায়ন করতে হয়—এসব বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
১ দিন আগে

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর ঈদুল ফিতর হতে পারে ৯ অথবা ১০ মার্চ।
১ দিন আগে

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১ দিন আগে