
সিনিয়ার রিপোর্টার

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে নিউজ-১৮ বাংলা।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
একই সময়ে ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঘূর্ণাবর্তটির গতিপথ ও শক্তি বৃদ্ধির বিষয়টি নিয়ে আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।
ঘূর্ণাবর্তটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এর শক্তি ও গতিপথের ওপর নির্ভর করবে। তবে আগামী কয়েক দিনে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার আবহাওয়ার ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল–২০২৬ কার্যকর হয়েছে। নতুন কাঠামোয় আগের মতো ২০টি গ্রেড রাখা হলেও প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৪ ঘণ্টা আগে

চুল কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন সজীব (২৩) নামের এক যুবক। গতকাল ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯টার দিকে তিনি বাড়ি থেকে হাসনের মোড়ের উদ্দেশে বের হন। কিন্তু এরপর থেকে আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
১৬ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাই কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নতুন মূল ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম।
১ দিন আগে

জমি কেনার পর শুধু দলিল রেজিস্ট্রি করেই দায়িত্ব শেষ হয় না। নতুন মালিক হিসেবে সরকারি ভূমি রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করা গুরুত্বপূর্ণ। নামজারির মাধ্যমে জমির খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত হয় এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের কাজও সহজ হয়।
১ দিন আগে

জমি কেনা অনেকের কাছে জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানা যাচাই না করে জমি কিনলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও মালিকানা নিয়ে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে। তাই জমি কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি।
১ দিন আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পেতে পে-ফিক্সেশন করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। তবে এ প্রক্রিয়া শুরুর আগে তাঁদের জন্য পৃথক সরকারি আদেশ জারি করতে হবে। এরপর পে-ফিক্সেশনের নিয়ম ও সময়সীমা জানাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
১ দিন আগে

এমপিও শিক্ষকদের বেতন, এমপিওভুক্ত শিক্ষক, এমপিও পে স্কেল, নবম পে স্কেল, জাতীয় বেতন স্কেল ২০২৬, এমপিও শিক্ষকদের নতুন বেতন, এমপিও পে ফিক্সেশন, পে ফিক্সেশন ২০২৬, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, এমপিও শিক্ষক কর্মচারী, বেসরকারি স্কুল শিক্ষক, বেসরকারি কলেজ শিক্ষক, শিক্ষক বেতন আপডেট, নতুন বেতন কাঠামো, এমপিও আপডেট, MPO Teachers Salary, MPO Pay Scale 2026, MPO Pay Fixation, National Pay Scale 2026, 9th Pay Scale Bangladesh, Bangladesh MPO News, DSHE, Ministry of Education Bangladesh, Pay Fixation Update, Government Salary Update, Teachers Salary Bangladesh, MPO Salary News, MPO Teacher Update, Education News Bangladesh, Pay Scale News, Bangladesh Education News, Amar Bangla News,
১ দিন আগে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৪ নভেম্বর) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
১ দিন আগে