
সাকিবের চূড়ান্ত সিদ্ধান্ত—বাংলাদেশের হয়ে আর খেলবেন না। সাকিবের আলোচনা কিছুতেই থামছে না। সম্প্রতি কিছুদিনে আগে সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ এবং আইনি মারপ্যাচের জন্য তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। শুধু তাই নয় তার দেশের হয়ে ওয়ানডে খেলার আশাও শঙ্কার মুখে। সাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাকিব তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায় শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলে সমাপ্ত করতে চেয়েছিলেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিনি অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ব্যাংক হিসাব ফ্রিজ হওয়ার পর আইনগত জটিলতা ও নানা সমস্যার সম্মুখীন হয়ে সাকিব নিজেই দেশের হয়ে আর খেলা না করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাকিবকে আর মাঠে দেখা যাবে না।
এর আগে সাকিব জাতীয় দলের হয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিরিজে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। তবে ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর পরিস্থিতি পাল্টে গেছে এবং তিনি হয়তো ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পথে রয়েছেন। একইসঙ্গে, পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ক্রমাগত চাপে থাকায় সাকিব দেশের বাইরে থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর চিন্তা করছেন বলে জানা গেছে। এ খবর টা এসেছে বিশ্বস্ত মাধ্যম থেকে।
সাকিব ভক্তরা এটা সহ্য করতে পারবে কিনা জানা নাই কারো। বাংলাদেশের একমাত্র সফল অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। তার বিদায়ের শঙ্কায় ভক্তরা হতাশ এবং বিসিবিও তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সাকিবকে খেলার সিদ্ধান্তে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।
শুধু তাই নয় তার বিপিএল খেলারও শঙ্কায় আছেন। বিপিএল খেলতে পারবে কিনা এখনো সিদ্ধান্ত আসেনাই। চট্টগ্রাম কিংসের সঙ্গে চুক্তি করা সত্ত্বেও এই আইনি বাধা তাকে বিপিএল থেকেও দূরে রাখতে পারে। দেশের মাটিতে বিপিএলেও অংশগ্রহণ অনিশ্চিত হলে, সাকিবের ভক্তদের জন্য এটি হবে এক বড় ধাক্কা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, সাকিবের মাঠে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ গড়ার জন্য তিনি সব ধরনের কাজ করতে প্রস্তুত।

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
৬ দিন আগে

দুবাইয়ে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ইনিংস শেষে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ভারত। জবাবে বাংলাদেশের ইনিংসের ২ দশমিক ১ ওভার শেষে ১৪ রান এসেছে, কোনো উইকেট হারায়নি নিগার সুলতানার দল।
৬ দিন আগে

২০২৪ সালের নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। এবার সেই হারের স্মৃতি পেছনে ফেলে নতুন লড়াইয়ের অপেক্ষায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাম্বুলার পর এবার দুবাইয়ের মাটিতে ভারতের বিপক্ষে প্রতিশোধের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা।
৬ দিন আগে

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ব্যস্ত সূচি। আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে বসতে যাচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে।
৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে ক্রিকেটে এবারও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। তবে পদকের মঞ্চে পৌঁছাতে হলে শুরুতেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই দলকে। পুরুষ ও নারী—উভয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নিজেদের অভিযান শুরু করবে। ফলে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে পারলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে। আর সেই ধাপ পেরোতে পারলেই ব্রোঞ্জ নয়, সোনার পদকের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হবে বাংলাদেশের।
৭ সেপ্টেম্বর ২০২৬

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন, তখন তাদের চোখেমুখে ছিল স্পষ্ট হতাশার ছাপ। আনন্দের কোনো কারণও ছিল না। নারী এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে।
৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাটিংয়ে প্রত্যাশামতো রান তুলতে না পারলেও বোলারদের দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ জমিয়ে তুলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১১৪ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছিল মারুফা আক্তার ও সুলতানা খাতুনদের বোলিং নৈপুণ্য। তবে শেষ পর্যন্ত আর ম্যাচ নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটের জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
৭ সেপ্টেম্বর ২০২৬

৩৮০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়েছে Worcestershire। Kent-এর বিপক্ষে County Championship Division Two-এর ম্যাচে দলটি ৩৯.৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের এখনও প্রয়োজন ২৪০ রান।
৫ সেপ্টেম্বর ২০২৬

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
৪ সেপ্টেম্বর ২০২৬