
সাকিব তামিমের আলোচনার পর বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্ব পরিবর্তনের আলোচনা এখন তুঙ্গে। সাম্প্রতিক সময়ে ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনে কৌতূহলী হয়ে ওঠে ক্রিকেটপ্রেমীরা। অবশেষে মিরাজকে কাঁদিয়ে চমক দিয়ে ওয়ানডে ফরমেটের জন্য বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মাঠের বাইরের আলোচনায় ভেসে ওঠে নতুন নেতৃত্বের সম্ভাব্য নাম, আর এই পরিবর্তন নিয়ে দৃষ্টি পড়ে যায় দেশের শীর্ষস্থানীয় ক্রিকেট প্রশাসনের উপরেও।
এ নিয়ে বিসিবি এক সভার আয়োজন করে সেখানে অধিনায়ক নির্বাচন নিয়ে কথা বলা হয়। যদিও সেখানেই চূড়ান্ত ঘোষণা আসেনি, বিসিবি প্রধান ফারুক আহমেদ পরবর্তীতে সংবাদমাধ্যমকে জানান, শান্ত’র সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তিনি সরাসরি তার সঙ্গে কথা বলবেন। বিসিবি সভাপতি তার সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তকে দায়িত্বে থাকতে বোঝাবেন বলে জানানো হয়, যা নতুন নেতৃত্বের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
বিসিবি ভালো করে শান্তকে বোঝাবেন তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে আবার রাখার চেষ্টা করবেন। তাতে যতি না হয় তাহলে অধিনায়ক হিসেবে এগিয়ে আসবে মেহেদী হাসান মিরাজের নাম। বিসিবি প্রধান ফারুক আহমেদও এই বিষয়ে তার মতামত প্রকাশ করেন। তিনি বলেন, "মিরাজের মধ্যে নেতৃত্বের গুণাবলি রয়েছে। সে নিয়মিতভাবে তিন ফরম্যাটে খেলছে এবং দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্বও করেছে।"
অবশেষে শান্তর সাথে আলোচনার পর সবকিছুর প্রেক্ষাপট পাল্টে গেল। শান্ত জাতীয় দলের অধিনায়ক হিসেবে থাকতে রাজি হয়েছেন। অধিনায়কত্ব ইস্যু নিয়ে দেশের ক্রিকেটে যে উত্তেজনা চলছিল, তা আপাতত শান্ত’র নেতৃত্বে বহাল থাকার মাধ্যমে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। তবে মেহেদী হাসান মিরাজকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রাখা বিসিবির ভবিষ্যতের পরিকল্পনাকেও ইঙ্গিত দেয়, যা দলকে একটি সুদূরপ্রসারী দিক নির্দেশনা দিচ্ছে।

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১ দিন আগে

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের পর ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৬

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছে ভারত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলছে ভারত।
১৭ সেপ্টেম্বর ২০২৬

খেলাপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ততায় কাটবে। ক্রিকেট, টেনিস ও ফুটবল—তিন জনপ্রিয় খেলাতেই রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মধ্যে নারী এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পাশাপাশি টেস্ট ক্রিকেট ও ইউএস ওপেনের গুরুত্বপূর্ণ ম্যাচও সরাসরি দেখা যাবে টেলিভিশনে।
১১ সেপ্টেম্বর ২০২৬