
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে শৃঙ্খলামূলক ব্যবস্থার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন থেকে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে আগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করতে হবে। অভিযোগকারী যদি নারী হন, তবে কমিটিতে অবশ্যই একজন নারী সদস্য রাখতে হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।
নতুন এই অধ্যাদেশে বিতর্কিত ‘অনানুগত্য’ এবং ‘চাকরি হতে অপসারণ’ সংক্রান্ত ধারাগুলো বাতিল করা হয়েছে। একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিত থাকা বা অন্যকে উসকানোর বিষয়েও আর শাস্তির বিধান থাকছে না।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, কোনো অভিযোগ উঠলে তিন দিনের মধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি ১৪ দিনের মধ্যে প্রতিবেদন না দিলে তা তাদের ব্যর্থতা হিসেবে ধরা হবে এবং তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) তা লিপিবদ্ধ হবে। প্রয়োজনে এই কারণে কমিটির সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
শাস্তিপ্রাপ্ত কোনো সরকারি কর্মচারী ৩০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে আপিল করার সুযোগ পাবেন।
এর আগে চলতি বছরের মে মাসে জারি হওয়া এক অধ্যাদেশে সামরিক শাসনামলের মতো সাত দিনের নোটিশে চাকরিচ্যুতির বিধান রাখা হয়। অফিস প্রধানের ‘অসন্তুষ্টি’ বা ‘আদেশ অমান্য’ করার অভিযোগে সরাসরি চাকরি থেকে বরখাস্তের সুযোগ থাকায় তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এই বিতর্কিত অধ্যাদেশের বিরুদ্ধে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। এরপর গঠিত পর্যালোচনা কমিটি, আইন বিশেষজ্ঞ ড. আসিফ নজরুলের নেতৃত্বে কর্মচারী সংগঠনের সঙ্গে আলোচনায় বসে এবং সংশোধনের সুপারিশ করে। ২৬ জুন অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং দেড় মাসের মধ্যে সরকার তা অনুমোদন করে।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব নজরুল ইসলাম বলেন, “আমাদের দাবি ছিল সামরিক শাসনের সময়কার কালাকানুন বাতিল করা। সরকার আমাদের আপত্তিকে সম্মান জানিয়েছে—এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে

সাকিব: দেশের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য চালু করা নতুন সামাজিক সহায়তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ আজ মঙ্গলবার (১০ মার্চ) থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসছে। চারদিকে উৎসবের আমেজ তৈরি হলেও দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এখনো উৎসব ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। ঈদের আর মাত্র ১১–১২ দিন বাকি থাকলেও বোনাস কবে নাগাদ তাদের অ্যাকাউন্টে জমা হবে—এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসীদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশের টাকার সর্বশেষ বিনিময় হার প্রতিদিন জানানো হয়ে থাকে।
৪ ঘণ্টা আগে

হাসান: দেশের স্বর্ণবাজারে দামের ওঠানামা যেন থামছেই না। মাত্র একদিন আগে দাম কমানোর পর আবারও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে এই মূল্যবান ধাতুর দামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবে কদর উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলেও কিছু গুরুত্বপূর্ণ সেবাখাতের কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। রবিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জরুরি সেবা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।
৪ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার করতে নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।
৫ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা দিতে সরকার নতুন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে আগামীকাল সকাল ১০টায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১৫ ঘণ্টা আগে