
নিজস্ব প্রতিবেদক: হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেকোনো সময় ঘটতে পারে। তবে গবেষণায় দেখা গেছে, দিনের শুরুতেই এর ঝুঁকি সবচেয়ে বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী মৃত্যুর ৩২ শতাংশই ছিল হৃদরোগজনিত। এর মধ্যে ৮৫ শতাংশ মানুষ মারা গেছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে।
তবে প্রশ্ন হচ্ছে, সকালে কেন হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে?
১. স্ট্রেস হরমোনের প্রভাবসকালে ঘুম থেকে উঠার পর শরীরে কর্টিসল, অ্যাড্রেনালিন ও নোরঅ্যাড্রেনালিন হরমোনের মাত্রা বেড়ে যায়। এগুলো রক্তনালী সংকুচিত করে এবং হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, যার ফলে হৃদপিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে যায় এবং বাড়তি চাপ পড়ে।
২. রক্ত জমাট বাঁধার প্রবণতাসকালবেলা শরীরে ‘প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর-১’ নামের একটি প্রোটিন বেড়ে যায়, যা রক্ত জমাট বাঁধা ঠেকাতে বাধা সৃষ্টি করে। ফলে রক্ত সহজেই জমাট বাঁধে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
৩. পানিশূন্যতারাতভর পানি না খাওয়ার কারণে শরীর ডিহাইড্রেটেড হয়, ফলে রক্ত ঘন হয়ে যায়। এতে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হয় এবং হার্টে ব্লক তৈরি হতে পারে।
৪. হঠাৎ ঘুম ভাঙাজোরে অ্যালার্ম বাজলে হঠাৎ ঘুম ভাঙে, এতে রক্তচাপ এবং হৃদস্পন্দন একসঙ্গে বেড়ে যায়। যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে, তাদের জন্য এটি মারাত্মক হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, যারা অ্যালার্মে ঘুম ভাঙেন, তাদের সকালে রক্তচাপ ৭৪ শতাংশ বেশি হয় অন্যদের তুলনায়।
৫. খালি পেটে ব্যায়ামঅনেকে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে হাঁটতে বা ব্যায়াম করতে শুরু করেন। এতে হৃদযন্ত্রে অতিরিক্ত চাপ পড়ে। বিশেষজ্ঞদের মতে, শরীর জেগে ওঠার পর ধীরে ধীরে ব্যায়ামে যাওয়া উচিত।
সকালে হার্ট অ্যাটাকের লক্ষণ কী কী?
* বুকের মাঝখানে ব্যথা বা চাপ লাগা
* ব্যথা ছড়িয়ে পড়া বাম হাত, ঘাড়, চোয়াল বা পিঠে
* শ্বাসকষ্ট, বমি ভাব, মাথা ঘোরা বা অতিরিক্ত ঘাম
* নারীদের ক্ষেত্রে হালকা ব্যথা, ক্লান্তি বা অস্বস্তি দিয়েও শুরু হতে পারে
হার্ট অ্যাটাক প্রতিরোধে করণীয়
১. পর্যাপ্ত ঘুমপ্রতিদিন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমালে শরীরের স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে থাকে, ফলে হৃদপিণ্ড ভালো থাকে।
২. ঘুম থেকে উঠে পানি পানসকালে উঠে এক গ্লাস পানি পান করলে ডিহাইড্রেশন কাটে এবং রক্ত চলাচল স্বাভাবিক হয়।
৩. ধীরে দিন শুরু করুনঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ভারী ব্যায়াম না করে হালকা হাঁটা, স্ট্রেচিং বা হালকা নাস্তা দিয়ে দিন শুরু করুন।
৪. মানসিক চাপ কমানসকালে ধ্যান, শান্তভাবে হাঁটা বা গভীর শ্বাস-প্রশ্বাস মানসিক চাপ কমাতে সাহায্য করে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা নিয়মিত ওষুধ খাওয়া নিশ্চিত করুন।
৫. স্বাস্থ্যকর খাবার খানফল, সবজি, গোটা শস্য এবং কম চর্বিযুক্ত প্রোটিন বেশি খান। রাতের খাবার হালকা রাখুন।
৬. ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুনএগুলো রক্তনালির ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়।
৭. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুনডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল থাকলে নিয়মিত পরীক্ষা করান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।
সকালের সময়টা একটু সচেতনভাবে শুরু করলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
– সোহাগ/

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে

সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তি শেষে রাতে বিছানায় শুয়ে একটু স্বস্তির ঘুমের অপেক্ষা। কিন্তু চোখে ঘুম এলেও পায়ের অস্বস্তি যেন সেই ঘুম কেড়ে নেয়। পা স্থির রাখতে গেলেই ভেতরে অদ্ভুত এক অনুভূতি তৈরি হয়। মনে হয়, পা নাড়াতেই হবে। কিছুক্ষণ পা নড়ালে কিংবা উঠে হাঁটলে অস্বস্তি কিছুটা কমে যায়। কিন্তু আবার স্থির হয়ে শুয়ে পড়লেই ফিরে আসে একই সমস্যা। এভাবে রাতের পর রাত ঘুমের ব্যাঘাত ঘটতে থাকে।
৩ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে যাওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈদেশিক মুদ্রার বাজার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা নিয়মিত বা শিগগিরই দেশে রেমিট্যান্স পাঠানোর কথা ভাবছেন, তাদের জন্য বর্তমান বাজারদর জানা অত্যন্ত জরুরি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার মান বেশ স্থিতিশীল রয়েছে।
১৪ আগস্ট ২০২৬

বর্তমান আধুনিক ও যান্ত্রিক জীবনযাত্রায় ব্যস্ততা, কাজের চাপ এবং নানা ধরনের দুশ্চিন্তার কারণে আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক শান্তি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ একটি সুন্দর ও সফল জীবনযাপনের জন্য শারীরিক স্বাস্থ্যের চেয়েও মানসিক স্বাস্থ্যের সুস্থতা অনেক বেশি জরুরি। মানসিকভাবে সুস্থ না থাকলে জীবনের কোনো আনন্দই ঠিকমতো উপভোগ করা যায় না। দৈনন্দিন জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করে কীভাবে মানসিক শান্তি বজায় রাখা যায় এবং একটি চাপমুক্ত জীবনযাপন করা সম্ভব, সে বিষয়েই আজকের এই বিস্তারিত আলোচনা।
১২ আগস্ট ২০২৬

বিশ্বের মূল্যবান ধাতুর বাজারে বেশ জোরালো ও স্থিতিশীল চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মান দুর্বল হওয়া এবং বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমে আসার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের মূল মনোযোগ এখন নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণের দিকে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, টানা তৃতীয় কার্যদিবসের মতো বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে।
৫ আগস্ট ২০২৬

পৃথিবীতে সফল ও ব্যর্থ মানুষের মধ্যে দিনশেষে সবচেয়ে বড় পার্থক্যটি গড়ে দেয় সময়ের সঠিক ব্যবহার। দিন বা রাতের ২৪ ঘণ্টা সময় সবার জন্যই সমান বরাদ্দ, কেউ তা বাড়িয়ে নিতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, কিছু মানুষ এই সীমিত সময়ের মধ্যেই নিজেদের লক্ষ্য অর্জন করে সফলতার শিখরে পৌঁছে যান, আবার অনেকেই সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সাফল্য থেকে অনেক দূরে রয়ে যান। এর মূল রহস্য লুকিয়ে রয়েছে নিখুঁত এবং কার্যকর 'সময় ব্যবস্থাপনা' বা Time Management-এর দক্ষতার মধ্যে। সময় একবার চলে গেলে তা আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই সময়ের সদ্ব্যবহার করা অত্যন্ত বুদ্ধিমানের কাজ।
২৮ জুলাই ২০২৬

আধুনিক ব্যস্ততার এই যুগে মানুষের জীবনযাত্রা দিন দিন যান্ত্রিক হয়ে পড়ছে। কর্মব্যস্ততা, অপর্যাপ্ত ঘুম এবং ফাস্টফুড বা প্রক্রিয়াজাত খাবারের অতিরিক্ত নির্ভরতা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। অথচ একটু সচেতনতা এবং জীবনধারায় সামান্য ইতিবাচক পরিবর্তন এনে খুব সহজেই একটি দীর্ঘ, সুস্থ ও রোগমুক্ত জীবন নিশ্চিত করা সম্ভব। আর এজন্য নিয়মিত শরীরচর্চা এবং সুষম খাদ্যাভ্যাসের বিকল্প কিছু হতে পারে না। যুগের পর যুগ ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে এই দুটি বিষয়ই সুস্থ থাকার সবচেয়ে কার্যকর ও চিরন্তন ফর্মুলা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
২৮ জুলাই ২০২৬

আমরা প্রতিদিন অজান্তেই অসংখ্যবার নিজের শরীরের বিভিন্ন অংশে হাত দিই। কখনও অভ্যাসবশত, কখনও অস্বস্তি দূর করতে, আবার কখনও একেবারেই অচেতনভাবে। কিন্তু চিকিৎসকদের মতে, এই সাধারণ অভ্যাসই অনেক সময় বিভিন্ন সংক্রমণ, ত্বকের সমস্যা এমনকি গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
১৭ জুলাই ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় সঠিক পুষ্টিগুণসম্পন্ন খাবার রাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমে এবং সার্বিক সুস্থতা বজায় থাকে।
১৪ জুলাই ২০২৬