
বাংলাদেশে প্রথমবারের মতো মনোরেল চালু হতে যাচ্ছে চট্টগ্রামে। এ প্রকল্প নগরীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১ জুন) সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টরস গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। প্রতিষ্ঠান দুটি মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) পরিচালনা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার এবং যানজট নিরসনের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা, নতুন বাস টার্মিনাল নির্মাণসহ বহু উদ্যোগ বাস্তবায়ন করেছি। তবে মনোরেল প্রকল্প এসব সমস্যার একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান হবে।”
তিনি জানান, প্রস্তাবিত মনোরেল প্রকল্পটির দৈর্ঘ্য হবে প্রায় ৫৪ কিলোমিটার এবং এতে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। সম্পূর্ণ অর্থায়ন করবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম ও আরব কন্ট্রাক্টরস। চসিক শুধু প্রয়োজনীয় জমি ও লজিস্টিক সহায়তা দেবে, তাদের কোনো আর্থিক দায় থাকবে না।
মেয়র আরও বলেন, “মনোরেল শুধু পরিবহন নয়, এটি চট্টগ্রামকে পরিবেশবান্ধব, পর্যটনবান্ধব ও ব্যবসাবান্ধব একটি আধুনিক শহরে রূপান্তর করবে। এটি দক্ষিণ এশিয়ার সঙ্গে সংযুক্ত একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থাও গড়ে তুলবে।”
অনুষ্ঠানে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “স্মার্ট ও টেকসই নগরী গঠনের পথে মনোরেল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়নে কাজ করবো।”
আরব কন্ট্রাক্টরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের পক্ষ থেকে কাউসার আলম চৌধুরী প্রকল্পের অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন কাঠামো তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল এবং ফোরামের সদস্য সচিব নাজির শাহীন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালে চট্টগ্রামে প্রায় ৫৪.৫ কিলোমিটার মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছিল, তবে তা মাঝপথে বন্ধ হয়ে যায়। পরে ২০২১ সালে চীনের দুটি প্রতিষ্ঠান চসিককে মনোরেল প্রকল্পের প্রস্তাব দেয়। এখন সিটি করপোরেশন মনোরেল প্রকল্প বাস্তবায়নে সক্রিয় উদ্যোগ নিয়েছে।
মনোরেল সাধারণত উঁচু ট্র্যাকের ওপর দিয়ে ছোট ট্রেনে যাত্রী পরিবহন করে, যা শহরের ভুমি ব্যবহার কমায় এবং ট্র্যাফিক জট এড়িয়ে চলাচল নিশ্চিত করে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
১৯ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২৩ ঘণ্টা আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে