
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার, ২৫ মে রাত সাড়ে ১১টায় রাজধানীর ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
প্রবীণ এই বিচারপতি রেখে গেছেন দুই কন্যা, এক পুত্র ও অসংখ্য শুভানুধ্যায়ী। তাঁর মৃত্যুতে দেশের বিচারব্যবস্থা, রাজনীতি এবং সমাজজীবনে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার, ২৬ মে বাদ জোহর গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে রাবেয়া খাতুন হাফেজিয়া মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শামসুল হুদা মানিক ছিলেন একজন সংগ্রামী মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময় একজন সক্রিয় সংগঠক। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যোগ দেন এবং সেখান থেকেই অবসর গ্রহণ করেন। অবসরের পরেও বিচারকাজের সঙ্গে যুক্ত থেকে তিনি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।
বিচারপতি শামসুল হুদা মানিক ছিলেন আইন, ন্যায়বিচার, এবং দেশের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর প্রয়াণে দেশ হারালো একজন অভিজ্ঞ আইনবিদ, সাহসী মুক্তিযোদ্ধা ও জনসেবককে।
সোহাগ/

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
৪ মিনিট আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
২১ ঘণ্টা আগে

দেশজুড়ে ফের ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে।
১ দিন আগে

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
১ দিন আগে

যুক্তরাষ্ট্রে ভ্রমণ, কাজ বা বিশেষ উদ্দেশ্যে যাওয়ার জন্য নির্দিষ্ট কিছু নন-ইমিগ্র্যান্ট (অনভিবাসী) ভিসার আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন এই নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।
১ দিন আগে

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে এসেছে বড় ধরনের পরিবর্তন। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
১ দিন আগে

তীব্র তাপদাহে পুড়ছে বাংলাদেশ। একসঙ্গে ৪৮টি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। চলতি বছরে এত বড় পরিসরে তাপপ্রবাহের বিস্তার এই প্রথম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে

হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ১০ জুনের পর যেকোনো সময় প্রকাশ হতে পারে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন সরকারের নীতিনির্ধারণী মহলে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশাল আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবুও বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রস্তুতির খবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
২ দিন আগে