
নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা পরীমণি জীবিত ও সুস্থ আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবিতে একটি গুজব ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এ ধরনের কোনো ঘটনার সত্যতা নেই।
ভাইরাল হওয়া পোস্টগুলোতে দেখা যায়, ‘বিস্তারিত কমেন্টে’ উল্লেখিত লিংকে ক্লিক করলে প্রথমে একটি প্রতিবেদনের আংশিক দেখা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা বিভিন্ন বিজ্ঞাপন পেজে রিডাইরেক্ট হয়ে যায়।
রিউমর স্ক্যানারের বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, এই তথাকথিত প্রতিবেদনটি প্রকাশ করেছে ‘Regular360’ নামের একটি অজানা ও ভূঁইফোড় সাইট। প্রতিবেদনের তারিখ হিসেবে ১৯ মে ২০২৫ উল্লেখ করা হলেও, মূলধারার কোনো গণমাধ্যমে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজেও ১৯ মে সকালের একটি পোস্ট দেখা গেছে। যা প্রমাণ করে, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।
গুজবে কান না দিয়ে যাচাই করুন তথ্য। নিশ্চিত হোন, প্রিয় তারকা পরীমণি জীবিত ও সুস্থ আছেন।
সোহাগ/

বিয়ের দেড় মাস না পেরোতেই নতুন চমক! দক্ষিণী সুপারস্টার জুটি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা-কে ঘিরে এবার ছড়িয়েছে ‘তিনজন’ হওয়ার গুঞ্জন।
৩ দিন আগে

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে দর্শকদের নজর কাড়তে অব্যাহত রেখেছে। পরিচিত মুখ এবং শক্তিশালী গল্পের সমন্বয়ে নির্মিত এই সিনেমার ধারাবাহিক বক্স অফিস আয়ই এর সাফল্যের বড় প্রমাণ।
২৭ মার্চ ২০২৬

সাকিব: উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি তালিকা প্রকাশ করেন, যেখানে বর্তমান সময়ের সবচেয়ে চাহিদাসম্পন্ন ১৫ জন অভিনেত্রী ও নায়িকার নাম উল্লেখ করা হয়।
৬ মার্চ ২০২৬

সাকিব: ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা আবারও বিতর্কে। এবার মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে সহঅভিনেত্রী সামিয়া অথৈ-কে মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ক্যামেরার সামনেই একটি দৃশ্য ধারণের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অথৈ রক্তাক্ত হন।
৪ মার্চ ২০২৬

হাসান: বিনোদন জগতে শোকের কালো ছায়া নামিয়ে চিরবিদায় নিলেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন স্বয়ং অভিনেতা আলভী, যিনি বর্তমানে শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছেন। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা, তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও সকাল ৯টা ৫৩ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন ইকরা। স্বাভাবিক অনলাইন উপস্থিতির পর এমন আকস্মিক প্রস্থান ভক্ত ও স্বজনদের মাঝে গভীর বিস্ময় ও প্রশ্নের জন্ম দিয়েছে।
২৮ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: কুষ্টিয়া-৩ আসনের আলোচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা ভোররাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তার সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত ওই পোস্টে তিনি দেশবাসী ও তার বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকদের প্রতি সংযম ও শালীনতা বজায় রাখার আহ্বান জানান।
২৭ ফেব্রুয়ারি ২০২৬

হাসান: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মাত্র ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন—“গোপন তথ্য ফাঁস করে দিলাম।”
২২ ফেব্রুয়ারি ২০২৬

বলিউড ছাড়ার বিষয়ে বহু বছর ধরে জল্পনা চলছিল। অনেকের ধারণা ছিল এটি প্রিয়াঙ্কা চোপড়ার নিজের ইচ্ছায় নেয়া সিদ্ধান্ত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজে এই যাত্রাপথের পেছনের বাস্তবতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি। তবে তখনকার সময়ে হিন্দি ছবিতে কাজের পরিসর আমার জন্য সীমিত মনে হতো। আমি আরও বড় সুযোগ খুঁজছিলাম, যেখানে শিল্পী হিসেবে আমাকে চ্যালেঞ্জ দেওয়া হবে।” যুক্তরাষ্ট্রে কাজের নতুন সম্ভাবনা প্রিয়াঙ্কা বলেন, “নতুন ...
২১ ফেব্রুয়ারি ২০২৬

ঠিক এক বছর আগে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দিয়ে ভক্ত ও বিনোদন অঙ্গনকে চমকে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদ–এর সঙ্গে তাঁর বিয়ের খবর তখন সামাজিক যোগাযোগমাধ্যমে টানা কয়েক দিন আলোচনার শীর্ষে ছিল। কিন্তু বছর না ঘুরতেই সেই আলোচিত সম্পর্কের পরিসমাপ্তির খবর এলো। গত শনিবার নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান। বিয়ের পর এত অল্প সময়ের মধ্যেই সম্পর্কের ইতি এ নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ...
২৯ জানুয়ারি ২০২৬