
সিনিয়ার রিপোর্টার

ইরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান এলাকায় বিধ্বস্ত একটি মার্কিন সামরিক বিমান ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির আইন-প্রয়োগকারী বাহিনী ফরাজা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ভূপাতিত সি-১৩০ সহায়ক বিমানের ধ্বংসাবশেষ, পাইলটের নথিপত্র এবং ঘটনাস্থলের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দক্ষিণ ইসফাহান অঞ্চলে শত্রু বিমান মোকাবিলার সময় এই মার্কিন সহায়ক বিমানটি ধ্বংস করা হয়। ঘটনার পরপরই ইরানি পুলিশ নতুন কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে, যা ওই অভিযানের বিস্তারিত চিত্র সামনে নিয়ে এসেছে।
ফরাজা জানায়, গত ৫ এপ্রিল তাদের বিশেষ ইউনিটের সদস্যরা গুলি চালিয়ে যুক্তরাষ্ট্রের একটি সহায়ক সি-১৩০ বিমান ভূপাতিত করে। তাদের ভাষ্যমতে, এটি ছিল একটি ‘আগ্রাসী বাহিনীর’ অংশ, যা ওই এলাকায় সক্রিয় ছিল।
স্থানীয় সূত্রগুলোও নিশ্চিত করেছে, ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে বিমানটিকে গুলি করে নামানো হয়েছে। এতে ঘটনাটি আরও আলোচনায় উঠে আসে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে বিস্তীর্ণ এলাকায়। পাশাপাশি পাইলটের রেখে যাওয়া নথি ও কিছু সরঞ্জামও সেখানে পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই বিমানের পাইলট একজন নারী ছিলেন।
এই ভিডিও প্রকাশের মাধ্যমে শুধু ঘটনার নতুন দিকই উন্মোচিত হয়নি, বরং ইরানের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও সক্ষমতার বিষয়টিও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রকাশনা একদিকে যেমন তথ্য উপস্থাপন করে, অন্যদিকে প্রতিপক্ষের প্রতি শক্ত বার্তাও বহন করে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
৩ ঘণ্টা আগে

থাইল্যান্ডে মেলিওয়ডোসিস বা ‘সয়েল ফিভার’ নামে পরিচিত মাটিবাহিত রোগে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত দেশটির নিম্ন উত্তর-পূর্বাঞ্চলের চারটি প্রদেশে এ রোগে ৫৭০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪৫ জন। দূষিত মাটি ও পানির সংস্পর্শ থেকে সংক্রমণের ঝুঁকি থাকায় কৃষক ও সাধারণ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
৫ ঘণ্টা আগে

বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড় কিংবা পাহাড়ধসের মতো দুর্যোগ নিয়ে আলোচনা বেশি হলেও প্রাণহানির হিসাবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বজ্রপাত। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশে ছয় ধরনের দুর্যোগে ২ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩০ জন, যা মোট মৃত্যুর প্রায় ৬০ শতাংশ।
২ দিন আগে

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির আবহাওয়া সংস্থা ভুল করে ৯ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আগাম সতর্কবার্তা জারি করে। তবে প্রায় আট মিনিট পরই সেই সতর্কবার্তা প্রত্যাহার করা হয়। পরে জানা যায়, রাশিয়ার কামচাটকা অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৬ দশমিক ৯ থেকে ৭।
৬ দিন আগে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে ফের ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। এতে টার্মিনালটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নতুন এই হামলায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
১২ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাইলে সিঙ্গাপুর ডলারের সর্বশেষ বিনিময় হার জানা জরুরি। মুদ্রার দর পরিবর্তনের কারণে প্রতিদিন দেশে পাঠানো অর্থের পরিমাণে পার্থক্য হতে পারে। তাই টাকা পাঠানোর আগে ব্যাংক বা অনুমোদিত অর্থ স্থানান্তরকারী প্রতিষ্ঠানের রেট ও চার্জ যাচাই করে নেওয়া ভালো।
১২ অক্টোবর ২০২৬

মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার ও চার্জে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান ১ রিঙ্গিতের বিনিময় হার ৩০ টাকা ১৯ পয়সা। আগের দিন এই হার ছিল ৩০ টাকা ১৮ পয়সা।
১২ অক্টোবর ২০২৬

সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের বিনিময় হার এবং খরচে পার্থক্য রয়েছে। ১১ অক্টোবর ২০২৬ সালের দেওয়া হিসাব অনুযায়ী, সৌদি ১ রিয়ালের সর্বোচ্চ বিনিময় হার ৩২ টাকা ৬৭ পয়সা। তবে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশে প্রাপকের হাতে পৌঁছানো টাকার পরিমাণও ভিন্ন হতে পারে।
১২ অক্টোবর ২০২৬

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিনিময়মূল্যে পরিবর্তন এসেছে। রোববার (১১ অক্টোবর ২০২৬) সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, সিঙ্গাপুর ডলার, মার্কিন ডলারসহ বেশ কয়েকটি দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বেড়েছে। তবে মালদ্বীপের রুফিয়া ও দক্ষিণ আফ্রিকার র্যান্ডের দাম কমেছে। ভারতীয় রুপি, জাপানি ইয়েন ও ইরাকি দিনারের বিনিময়মূল্য অপরিবর্তিত রয়েছে।
১২ অক্টোবর ২০২৬