
সিনিয়ার রিপোর্টার

দেশের ব্যাংকিং খাতে আলোচনার নতুন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সংসদ সদস্যদের ঋণ পরিস্থিতি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সংসদ সদস্য এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ রয়েছে, যার একটি বড় অংশ ইতোমধ্যেই খেলাপিতে পরিণত হয়েছে যা দেশের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ-এর অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে দেওয়া এক লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্যদের নামে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা ইতোমধ্যেই খেলাপি ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। বিশাল এই অঙ্ক দেশের আর্থিক খাতে ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই তথ্য উপস্থাপন করা হয় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত-এর এক প্রশ্নের জবাবে। অধিবেশনটি পরিচালনা করেন ডেপুটি স্পিকার কাইজার কামাল।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, খেলাপি হিসেবে চিহ্নিত এই ঋণের একটি অংশ আদালতের নির্দেশনা বা স্থগিতাদেশের কারণে আনুষ্ঠানিকভাবে নিয়মিত ঋণ হিসেবে দেখানো হতে পারে। অর্থাৎ, আইনি প্রক্রিয়ার কারণে কিছু ঋণ আপাতদৃষ্টিতে খেলাপির তালিকার বাইরে থাকলেও বাস্তবে সেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে সংশ্লিষ্ট এমন বড় অঙ্কের খেলাপি ঋণ দেশের ব্যাংকিং খাতের জন্য একটি গুরুতর বার্তা বহন করে। এটি শুধু আর্থিক শৃঙ্খলার প্রশ্নই নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসনের বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।
বর্তমান প্রেক্ষাপটে এই তথ্য সংসদ ও দেশের অর্থনীতিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। ভবিষ্যতে এই বিপুল ঋণ পুনরুদ্ধার, নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে আছে সংশ্লিষ্ট মহল।

জমি কেনা অনেকের জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কেউ নিজের বাড়ি তৈরির জন্য, কেউ ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আবার কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে জমি কিনে থাকেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করে জমি কিনলে পরবর্তী সময়ে মালিকানা নিয়ে বিরোধ, প্রতারণা কিংবা আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে।
১ ঘণ্টা আগে

স্মার্টফোনের নকশায় নতুন চমক নিয়ে আসছে Honor। চীনে আনুষ্ঠানিকভাবে নিজেদের আসন্ন Honor 700 সিরিজের নকশা, রঙের ধরন ও সংরক্ষণক্ষমতার সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সিরিজের তিনটি মডেল—Honor 700, Honor 700 Pro এবং Honor 700S। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, তিনটি ফোনেই মূল ক্যামেরার পাশে পেছনে থাকছে আলাদা একটি ডিসপ্লে।
১ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে পাঁচ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ৯ ও ১০ নভেম্বর বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা আবেদনের প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফর্মের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ফর্মের ভাষা ও লেখার ধরন সহজ করায় এখন আবেদনকারীরা অন্যের সাহায্য ছাড়াই এটি পূরণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে

নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৯ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হচ্ছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে

টানা তিন দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।
৯ ঘণ্টা আগে

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
২২ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
১ দিন আগে