
নিজস্ব প্রতিবেদক: র্যাব কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর এবার মুখ খুলেছেন তার স্ত্রী সুস্মিতা সাহা। গণমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, দাম্পত্য জীবনে তার শাশুড়ির দখলদারি মানসিকতা ও দাম্পত্যে একাকীত্বই ধীরে ধীরে সংকট তৈরি করে।
সুস্মিতা জানান, পলাশ ছিলেন সৎ, নির্লোভ এবং মাতৃভক্ত। তিনি বলেন, “আমার স্বামী আমাকে ভালোবাসত, কিন্তু তার মা তাকে ছোট শিশুর মতো নিয়ন্ত্রণ করতেন। আমাদের সংসারেও শাশুড়ির আধিপত্য ছিল স্পষ্ট।”
তিনি আরও অভিযোগ করেন, “বিয়ের কিছুদিন পর থেকেই শাশুড়ি আমাকে রান্নাঘরে যেতে দিতেন না। স্বামী আমার রান্না পছন্দ করলেও একসময় সেটা বন্ধ করে দেওয়া হয়। এমনকি পলাশ কী পরবে, কী খাবে—সব সিদ্ধান্ত তার মা নিতেন।”
সুস্মিতা জানান, ঢাকার শান্তিনগরের একটি অভিজাত ফ্ল্যাটে থাকলেও স্বামী-স্ত্রীর মতো করে সময় কাটানো হয়নি কখনও। মাস্টার বেডরুম পর্যন্ত তার শাশুড়িকে দিয়ে দেন—নিজেই বলেছিলেন সেটি স্বামীর কাছে। "আমি ভাবতাম, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা হয়নি," বলেন সুস্মিতা।
তিনি বলেন, “পলাশের ঘুম ভাঙত মায়ের ডাকে। অফিস থেকে ফিরে মায়ের সঙ্গেই সময় কাটাত। আমাকে আলাদা করে সময় দিত না। শাশুড়ি কেবল নিজের সন্তানের জন্য রান্না করতেন, অথচ ঘরে আমরা ছিলাম মাত্র তিনজন।”
এই দাম্পত্য জীবনের মধ্যেই একসময় নিজেকে হারিয়ে ফেলেন বলে দাবি করেন সুস্মিতা। “আমি ওর স্ত্রী, অথচ কথাবার্তা এমন ছিল যেন আমি বাইরের কেউ,” বলেন তিনি।
গত ৭ মে চট্টগ্রামের র্যাব-৭ কার্যালয়ে নিজের অফিস কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় পলাশ সাহার মরদেহ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক টানাপড়েনের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
তবে সুইসাইড নোটে পলাশ লিখে গেছেন, “আমার মৃত্যুর জন্য মা কিংবা স্ত্রী কেউ দায়ী নয়। দায়ী আমি নিজেই।” তিনি আরও উল্লেখ করেন, স্ত্রী যেন সব স্বর্ণ নিয়ে যান এবং ভালো থাকেন, আর মায়ের দায়িত্ব যেন ভাইয়েরা নেয়।
সোহাগ/

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হতে পারে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ চূড়ান্ত করার কাজ চলছে এবং অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।
২৪ মিনিট আগে

নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সচিবালয়ে শুরু হওয়া এ বৈঠক দুপুরে শেষ হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
১ ঘণ্টা আগে

আগামী অর্থবছরের শুরুতেই, অর্থাৎ ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের নীতিগত প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের প্রবাসী আয়ের প্রবাহে নতুন গতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (ডলার প্রতি ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।
২ ঘণ্টা আগে

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় নতুন নতুন তথ্য বেরিয়ে আসায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিহত রামিসা আক্তারের হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে ঘিরে ভয়াবহ অভিযোগ সামনে এনেছেন তার স্ত্রী স্বপ্না। পুলিশের ভাষ্য অনুযায়ী, সোহেল ছিলেন বিকৃত যৌন মানসিকতার অধিকারী এবং তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন করতেন।
২ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। বহু প্রতীক্ষিত দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলও প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর দেশের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালার আওতায় এখন থেকে স্বয়ংক্রিয় অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে

সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রী উত্ত্যক্ত, হামলা ও বহিরাগত সন্ত্রাসীদের তাণ্ডবের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে কলেজজুড়ে চরম উত্তেজনা, আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ছাত্রী ও গণিত বিভাগের শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানীবাসীর যাতায়াত আরও স্বস্তিদায়ক করতে মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ঈদে ঘরমুখো মানুষের চাপ এবং নগরজীবনের ব্যস্ততা বিবেচনায় এবার ট্রেন চলাচলের সময় ও বিরতিতে আনা হয়েছে পরিবর্তন। নতুন এই সূচি অনুযায়ী ভোর থেকে রাত পর্যন্ত নির্ধারিত বিরতিতে চলবে মেট্রোরেল।
৪ ঘণ্টা আগে