
রিপোর্টার

আগামী অর্থবছরের শুরুতেই, অর্থাৎ ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের নীতিগত প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২১ মে) তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে পুনর্গঠিত কমিটি আবারও বৈঠকে বসেছে এবং সুপারিশ চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর অনুমোদন মিললেই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে নতুন পে-স্কেল কার্যকর করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বাজেটে নতুন পে-স্কেলের জন্য ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। পে কমিশন সূত্র বলছে, পূর্ণাঙ্গভাবে এক ধাপে বাস্তবায়ন করতে গেলে সরকারের ব্যয় প্রায় ৪৩ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছাত। তবে বিদ্যমান ১০ শতাংশ মহার্ঘ ভাতা সমন্বয়ের ফলে অতিরিক্ত চাপ কমে তা প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই অর্থবছরে ধাপে ধাপে মূল বেতন সমন্বয় করা হবে। প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে বর্ধিত বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে এবং দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ যুক্ত করা হবে। তৃতীয় ধাপে ২০২৮-২৯ অর্থবছরে নতুন কাঠামোর সঙ্গে সব ধরনের ভাতা ও আনুষঙ্গিক আর্থিক সুবিধা যুক্ত করা হবে।
নবম পে-স্কেলের আওতায় প্রশাসন, পুলিশ, শিক্ষক, স্বাস্থ্য, বিচার বিভাগসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন।
পে কমিশনের সুপারিশ অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হতে পারে, যাতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে। একই সঙ্গে গ্রেডভিত্তিক বৈষম্য কমানোর বিষয়েও আলোচনা চলছে।
পেনশনভোগীদের জন্যও বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। প্রস্তাব অনুযায়ী, ২০ হাজার টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি, ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনকারীদের প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে।
এছাড়া বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি লাখো পেনশনভোগীর জন্যও সুখবর নিয়ে এসেছে জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ। উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় এবার বেতন-ভাতার পাশাপাশি পেনশন কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে, যা বৃষ্টিপাত বৃদ্ধির অন্যতম কারণ।
১১ ঘণ্টা আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে বড় ধরনের মূল্য পরিবর্তন। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার স্বর্ণপ্রেমী ও ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে তেজাবী স্বর্ণের মূল্য কমে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করেই বৈরী আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে দুপুরের আগেই কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

অবশেষে শেষ হতে যাচ্ছে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষা। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ চূড়ান্ত করা হয়েছে। ফলে পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে ক্রেতাদের জন্য এলো বড় সুখবর। এক ধাক্কায় ভরি প্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
২৩ ঘণ্টা আগে

হঠাৎ করেই বিশ্বজুড়ে থমকে গিয়েছিল মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে প্রবেশ এবং ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন কোটি কোটি মানুষ। তবে প্রায় এক ঘণ্টার অচলাবস্থার পর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে সব সেবা, ফলে স্বস্তি ফিরেছে ব্যবহারকারীদের মাঝে।
২ দিন আগে

অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার কথা জানানো হয়েছে, যা দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
২ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
২ দিন আগে