
সিনিয়ার রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। বহু প্রতীক্ষিত দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলও প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা খুব সহজেই এসএমএস অথবা অনলাইনের মাধ্যমে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ফলাফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া রাত ৯টার পর ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে এপ্লিকেন্ট আইডি ও পিন নম্বর ব্যবহার করে ফল জানা যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি ইতোমধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য কোনো কোর্স বা শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকে, তাহলে আগামী ৯ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে। তা না হলে দ্বৈত ভর্তির কারণে নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বিষয় পরিবর্তনের সুযোগ পাওয়া শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময় নির্ধারিত অপশনে ‘Yes’ নির্বাচন করতে হবে। এরপর শূন্য আসন ও মেধাক্রমের ভিত্তিতে বিষয় পরিবর্তনের ফল নির্ধারণ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট করতে পারবেন। এছাড়া ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত কলেজে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে।
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। পরে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি জমা দেবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি সংক্রান্ত সব ধরনের বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
৪ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
৪ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১১ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১৩ ঘণ্টা আগে