
সিনিয়ার রিপোর্টার

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের প্রবাসী আয়ের প্রবাহে নতুন গতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩২ হাজার ১৮৫ কোটি টাকা (ডলার প্রতি ১২২ টাকা ৭৫ পয়সা ধরে)।
এর ফলে চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে এক হাজার ৬০৯ কোটি টাকারও বেশি, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের এই ধারা অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে। বিশেষ করে ঈদ মৌসুমে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এই বিপুল অর্থপ্রবাহ দেশের সামষ্টিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাসভিত্তিক তথ্য অনুযায়ী, জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স।
ডিসেম্বরে এই প্রবাহ বেড়ে দাঁড়ায় ৩২২ কোটি ৩৬ লাখ ডলারে। জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ১৬ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার, মার্চে সর্বোচ্চ ৩৭৫ কোটি ২২ লাখ ডলার এবং এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
৮ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
১১ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন নির্ধারণের পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনায় এসেছে বকেয়া বেতন বা অ্যারিয়ার উত্তোলনের বিষয়টি। তবে নতুন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হলেই বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে জমা হবে না। এ অর্থ পেতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে বলে প্রকাশিত একটি নির্দেশনামূলক তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
২৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত মূল্যেই আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বর্ণ বিক্রি করছেন ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
১ দিন আগে

গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
১ দিন আগে

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
২ দিন আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২ দিন আগে