
নিজস্ব প্রতিবেদক: সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন বায়ুদূষণের পরিমাণ বেড়েই চলেছে। শুক্রবার (২১ মার্চ) আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ঢাকা বর্তমানে ১৭৭ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে। এ তথ্য সকাল ৯টা ১৫ মিনিটে প্রকাশিত হয়।
তথ্য অনুযায়ী, ২৩৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। দ্বিতীয় স্থানে ২০৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে ২০৩ স্কোর নিয়ে ভারতের দিল্লি এবং চতুর্থ স্থানে ১৭৭ স্কোর নিয়ে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স রয়েছে। এর পরেই ১৭৭ স্কোর নিয়ে ঢাকা পঞ্চম অবস্থানে অবস্থান করছে।
একিউআই স্কোরের ভিত্তিতে শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ু হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বায়ু হিসেবে বিবেচিত হয়, এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হতে পারে। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ু ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়।
২০১ থেকে ৩০০ স্কোরের মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। এই অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যান্যদের বাইরের কাজকর্ম সীমিত করতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরের মধ্যে একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা শহরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
তানিয়া/

অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা। প্রায় ৪২ বছর পর নতুন রূপে আবারও বড় পর্দায় ফিরছে ডিসি কমিকসের জনপ্রিয় নারী সুপারহিরো ‘সুপারগার্ল’। শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি, আর একই দিনে বাংলাদেশের দর্শকরাও প্রেক্ষাগৃহে বসে উপভোগ করার সুযোগ পাচ্ছেন বহুল আলোচিত এই চলচ্চিত্র।
১২ ঘণ্টা আগে

প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। একই সঙ্গে এই বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য প্রকাশ পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
১৩ ঘণ্টা আগে

দেশের স্বর্ণের বাজারে ক্রেতাদের জন্য আবারও এসেছে স্বস্তির খবর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণালংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
১৪ ঘণ্টা আগে

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের মতো এবারও হোসাইনি দালান ইমামবাড়া থেকে এই শোক মিছিল বের হবে। মিছিলকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগ।
১৬ ঘণ্টা আগে

দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তবে ঘোষণার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই সুবিধা ঠিক কারা পাবেন, কারা ধাপে ধাপে পাবেন, আর কারা এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন?
১৭ ঘণ্টা আগে

দেশের একাধিক জেলায় বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকায় নতুন সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের আগেই দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
১৮ ঘণ্টা আগে

বাংলাদেশে সেবা খাতে দুর্নীতি ও ঘুষের বিস্তার এখনো ভয়াবহ মাত্রায় রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সর্বশেষ জাতীয় খানা জরিপে উঠে এসেছে এমন এক বাস্তবতা, যেখানে দেশের অধিকাংশ মানুষ সেবা নিতে গিয়ে কোনো না কোনো ধরনের দুর্নীতি কিংবা ঘুষের মুখোমুখি হয়েছেন।
১ দিন আগে

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য নতুন আবহাওয়ার বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) রাতের দিকে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে দিনের তীব্র গরমের পর রাতের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর আর্থিক, কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্ত করতে বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠককে নবম পে-স্কেল বাস্তবায়নের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২ দিন আগে