
নিজস্ব প্রতিবেদক: ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি চালানোর মূল হোতা হিসেবে পরিচিত ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে যখন নানা ধরনের জল্পনা চলছে, ঠিক তখনই তার ব্যবহৃত সিমের লোকেশন ও কললিস্ট ফাঁস হয়ে প্রকাশিত হয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য।
ক্ষমতায় থাকাকালীন বিলাসী জীবনযাপন এবং বিভিন্ন নায়িকা ও মডেলদের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে এ বিষয়ে কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক তথ্য সামনে আসছে।
সর্বশেষ ৫ আগস্ট দুপুর ২:৪২ মিনিটে ঢাকায় তার সিম ট্র্যাক করা হয় এবং এরপর তার কললিস্ট ফেসবুকে প্রকাশিত হয়। এই কললিস্ট থেকে জানা যায়, ৫ আগস্ট এবং তার আগে-পরে দুই মাসে তিনি অসংখ্য নম্বরে ফোন করেছিলেন। উল্লেখযোগ্যভাবে, অনেক নায়িকা ও মডেল অভিনেত্রীর সঙ্গে তার যোগাযোগ ছিল।
যমুনা ইলেকট্রনিক্স ঈদ অফারের সিজন থ্রি’র সময় এই কললিস্ট প্রকাশিত হয়, যেখানে মডেল ও নায়িকা কেয়া, মিস বাংলাদেশ ফারজানা, অ্যাঞ্জনা, এলিনসহ আরও অনেকের নাম উঠে আসে। এছাড়া ময়মনসিংহের নেত্রী কবিতার সঙ্গেও তার কথা হয়েছে বলে জানা যায়।
এই কললিস্টের সিডিআর কপির কিছু অংশ প্রকাশ করেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর এবং মনোয়ার আলমও ফেসবুকে এসব তথ্য শেয়ার করেন। তারা জানান, এই নম্বরগুলো যাচাই-বাছাই করা হচ্ছে বিভিন্ন মাধ্যমের মাধ্যমে, যেমন ট্রু কলার।
এর আগে, দেশের বিভিন্ন জায়গায় ওবায়দুল কাদেরের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছিল এবং কিছু জায়গায় আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছিল, তবে কোথাও তার খোঁজ মেলেনি। গুঞ্জন রয়েছে যে, অন্যান্য নেতাদের মতো তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন।
তবে, সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন এবং ভাইরাল কললিস্টের সত্যতা যাচাই করা হয়নি। তবে, ওই তালিকায় দেখা যায়, ৫ আগস্ট দুপুর ২:৪২ মিনিটে তার ফোনের লোকেশন ছিল মোহাম্মদপুর, এবং তার সর্বশেষ অবস্থান ছিল স্যার সৈয়দ রোডে।
ওবায়দুল কাদেরের কললিস্টের বিশ্লেষণে দেখা গেছে, তিনি তার মোবাইল ফোনে খুব কম কথা বলতেন, এবং প্রধানত দলের কার্যালয় ও নিজের বাসা ছাড়া তার কল লোকেশন অন্য কোনো স্থানে পাওয়া যায়নি।
রানা/

প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি মন্তব্যকে ঘিরে বুধবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকালে সিলেটে সফরের শুরুতেই বিমানবন্দরে উপস্থিত কয়েকজন সংসদ সদস্যকে দেখে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। এরপর বিকেলেই সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জাতীয় সংসদে উপস্থিত হতে দেখা যায়।
১৭ জুন ২০২৬

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরাসরি নির্বাচনি প্রচারণায় জড়িত থাকার অভিযোগ তুলে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার দাবি, সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন, যা গণতান্ত্রিক চর্চা ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
৯ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
৪ জুন ২০২৬

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে সরব হয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়; বরং এর পেছনে থাকতে পারে বৃহত্তর রাজনৈতিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই ঘটনার পূর্ণ সত্য উদঘাটনে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে তারা।
৩ জুন ২০২৬

বাংলাদেশের অন্যতম ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে সরকারি সরকারি বাঙলা কলেজ শাখার কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আবারও সংগঠনের নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছেন সংশ্লিষ্ট নেতারা।
২৬ মে ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
১৯ মে ২০২৬

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৯ মে ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা নিয়ে এবার নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই দিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
১৮ মে ২০২৬

রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয়তাবাদী দল নয়, ‘চাঁদাবাজি দল’ বলেই বিএনপিকে ডাকছে।
১৬ মে ২০২৬