
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনা একদিকে উন্নয়ন এবং অন্যদিকে স্বৈরশাসনের জন্য পরিচিতি লাভ করেছেন। তার শাসনামলে উন্নয়ন প্রকল্পের কথা শোনা গেলেও, সেই উন্নয়ন মূলত তার নিজস্ব স্বার্থেই ব্যবহৃত হয়েছে। শেখ হাসিনার শাসনকাল ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত, যেখানে দেশবাসী তার ক্ষমতার অপব্যবহার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবহেলা প্রত্যক্ষ করেছে। উন্নয়ন ও সমৃদ্ধির কথা বললেও, তিনি শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্রে পরিণত করেছেন।
শেখ হাসিনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৮৬ সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে, যেখানে তিনি তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদের সঙ্গে নির্বাচন অংশগ্রহণ করে ত্রুটিপূর্ণ নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন। ২০০৯ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর তার শাসন শুরু হয়, যা ধীরে ধীরে দুর্নীতি, অপপ্রচার এবং ভোট ডাকাতির মতো অপকর্মের মধ্যে পরিণত হয়। ২০২৪ সালে ছাত্রদের ঐতিহাসিক আন্দোলনের পর তিনি ভারতে পালিয়ে যান এবং তার স্থানে এক অরাজক শাসন রেখে যান।
মুখে উন্নয়নের কথা বললেও, হাসিনা বাস্তবে তার দলের সদস্যদের জন্য অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন। তার পরিবার ও দলীয় নেতারা দেশের অর্থনীতি লুণ্ঠন করে এবং গণতন্ত্র ও মানবাধিকারকে অবমূল্যায়ন করেছেন। বিরোধী মত দমন, গুম ও খুনের ঘটনার সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন।
এছাড়া, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্তর হামলা, এবং হেফাজত ইসলামের আলেমদের নির্বিচারে হত্যার মতো মানবতাবিরোধী ঘটনার সাথে তার এবং তার দলের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততা ছিল। এসব ঘটনায় প্রতিবাদ করার সুযোগও ছিল না।
তিনি তার বিরোধী মতের মানুষের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন এবং বিচার ব্যবস্থায় অগণতান্ত্রিক প্রভাব খাটিয়ে তার শাসন দীর্ঘায়িত করেছেন। ২০১৩ সালের জুলাই মাসে ছাত্রজনতার উপর গুলি চালানোর নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন, আর এই হত্যাযজ্ঞের জন্য তার কোন অনুশোচনা ছিল না।
অবশেষে, তাকে ‘মাদার অফ হিউম্যানিটি’ বলা কোনো যুক্তি নয়। তার কর্মকলাপের দিকে তাকালে তাকে ‘মাদার অফ ফ্যাসিজম’ বললে তাতে অবাক হওয়ার কিছু নেই। শেখ হাসিনার শাসন হলো বাংলাদেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায়, যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুন্ন হয়েছে।
সোহাগ/

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে