
ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই বৈঠকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের প্রতিনিধিরা অংশ নেবেন। তবে, বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তাদের দল এই বৈঠকে অংশ নেবে না।
বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি টেলিভিশনে বিএনপির এই সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এই বৈঠকের ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়, ফরেন সার্ভিস একাডেমিতে ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে জুলাইয়ের ঘোষণাপত্রের বিষয় নিয়ে আলোচনা হবে।
এছাড়া, মঙ্গলবার সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সর্বদলীয় বৈঠকটির কথা জানান। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে একটি ঐকমত্য ভিত্তিক দলিল প্রণীত হবে, যা ঘোষণাপত্রের চূড়ান্ত রূপ ধারণ করবে। তিনি আরও বলেন, বৈঠকে সকল রাজনৈতিক দল ও পক্ষের মতামত নিয়ে একটি সম্মতিতে পৌঁছানো হবে, এবং সেদিনই ঘোষণাপত্রটি কবে জারি হবে এবং সরকার কীভাবে এটি কার্যকর করবে তা নির্ধারণ করা হবে।
মাহফুজ আলম জানান, গণ-অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
১০ মিনিট আগে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
১৭ মিনিট আগে

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২৯ মিনিট আগে

আট দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। ৬২০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পুনরায় চালু করা হয়। চালুর প্রথম দিন ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
৪২ মিনিট আগে

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২২ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
২৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
২৩ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১ দিন আগে