সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
ফুটবল খেলায় ভয়াবহ উত্তেজনা, পুলিশসহ আহত অন্তত ৫৯ জন
হাসান: দক্ষিণ আমেরিকার ফুটবল মাঠে আবেগের সঙ্গে কখনো কখনো সহিংসতা জড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় এবার কলম্বিয়ার মেডেলিন শহরে অনুষ্ঠিত কলম্বিয়া কাপ ফাইনালে দুই প্রতিপক্ষ দলের সমর্থকদের সংঘর্ষে রূপ নেয় ভয়াবহ দাঙ্গায়। এই সহিংসতায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন, যার মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।
ম্যাচ শেষে ছড়িয়ে পড়ে নৈরাজ্য
গত বুধবার কলম্বিয়া কাপ ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিন আতলেতিকো নাসিওনালের বিরুদ্ধে ১–০ গোলে জয়ী হয়। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই দলের উগ্র সমর্থক মাঠে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মেডেলিনের দুই ক্লাবের হোম ভেন্যু এস্তাদিও আতানাসিও গিরার্দোতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। সমর্থকদের একাংশ গ্যালারি ভেঙে মাঠে নেমে আসে, কারও হাতে ছিল ফ্লেয়ার, কারও হাতে আতশবাজি। চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া ও আতঙ্ক।
দাঙ্গা পুলিশ মাঠে নামাতে বাধ্য
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মাঠে নামানো হয় দাঙ্গা পুলিশ। জনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে ধাপে ধাপে বলপ্রয়োগ করতে হয়। আহতদের মধ্যে সাধারণ দর্শকের পাশাপাশি সাতজন পুলিশ সদস্যও রয়েছেন।
কলম্বিয়ার দৈনিক এল কলোম্বিয়ানো জানিয়েছে, সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য আসন উপড়ে ফেলা হয়েছে, মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গ্যালারিতে আতশবাজির ধোঁয়ার কারণে ম্যাচও শুরু হয়েছিল প্রায় ১৪ মিনিট দেরিতে।
বিপুল পরিমাণ পাইরোটেকনিক জব্দ
পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানিয়েছেন, স্টেডিয়াম থেকে বিপজ্জনক অস্ত্র, ফ্লেয়ার ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছিল ১২০ কেজিরও বেশি পাইরোটেকনিক সামগ্রী, যা বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
তিনি বলেন, “সমর্থকদের মাঠ দখল ঠেকাতে, জনশৃঙ্খলার অবনতি নিয়ন্ত্রণে এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে ধাপে ধাপে বল প্রয়োগ করতে হয়েছে।”
মেয়রের কঠোর হুঁশিয়ারি
মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, “যারা স্টেডিয়ামে হামলা, ধ্বংসযজ্ঞ বা ভীতি ছড়িয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অল্প সংখ্যক ব্যক্তির কারণে সবার সম্পদ নষ্ট হতে দেওয়া হবে না।”
শান্তির বার্তায় ব্যর্থ ব্যতিক্রম
কলম্বিয়ায় বড় ম্যাচগুলোতে সাধারণত সফরকারী দলের সমর্থকদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয় না। তবে এই ডার্বি ম্যাচে শান্তির বার্তা ছড়ানোর উদ্দেশ্যে মেডেলিন কর্তৃপক্ষ দুই দলের সমর্থকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল। কিন্তু সেই ব্যতিক্রম ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- স্বর্ণবাজারে ঐতিহাসিক ধস: ভরিতে কমলো ৪০ হাজার টাকা!
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- স্বর্ণের বাজারে বিরল ইতিহাস: ৫ ঘণ্টার ব্যবধানে কমলো ১২ হাজার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ জানুয়ারি)