ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

অবশেষে প্রকাশ হল প্রাথমিকের চূড়ান্ত ফল: একক্লিকে ফলাফল দেখুন এখনে

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৯ ০০:১৬:৫৯
অবশেষে প্রকাশ হল প্রাথমিকের চূড়ান্ত ফল: একক্লিকে ফলাফল দেখুন এখনে

হাসান: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো অবশেষে। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে বহুল আলোচিত এই নিয়োগের চূড়ান্ত ফলাফল। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্য থেকে মোট ১৪ হাজার ৩৮৫ জনকে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নিয়োগ প্রক্রিয়ার ধাপ ও প্রেক্ষাপট

নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২১ জানুয়ারি প্রকাশিত লিখিত ফলাফলে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। তাদের ভাইভা পারফরম্যান্স ও অন্যান্য যোগ্যতা যাচাই-বাছাই শেষে আজ প্রকাশ করা হলো চূড়ান্ত ফলাফল।

ফলাফল জানার সহজ উপায়

প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে সরাসরি ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি উত্তীর্ণদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাঠানো হচ্ছে।

পরবর্তী নির্দেশনা

নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য নির্দেশনা খুব শিগগিরই অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ফলাফল দেখার মাধ্যম

১. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর: dpe.gov.bd২. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: mopme.gov.bd৩. টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয় এসএমএস

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ