ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিশ্বকাপের আগমুহূর্তে ভারতের জন্য বড় দুঃসংবাদ

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৭ ০০:০৬:০৯
বিশ্বকাপের আগমুহূর্তে ভারতের জন্য বড় দুঃসংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার হর্ষিত রানা চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। দলীয় সূত্র জানিয়েছে, এই চোটের কারণে বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে।

ওয়ার্ম-আপ ম্যাচেই বিপদের ইঙ্গিত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে বোলিং করার সময় হঠাৎ ব্যথা অনুভব করেন হর্ষিত রানা। মাঠে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়, যা সঙ্গে সঙ্গেই ভারতীয় শিবিরে উদ্বেগের সঞ্চার করে।

এই ম্যাচে তিনি মাত্র এক ওভার বোলিং করেন এবং ১৬ রান খরচ করেন। এরপর আর বোলিং চালিয়ে যেতে পারেননি।

পরবর্তী মেডিকেল পরীক্ষায় জানা যায়, তিনি জয়েন্ট টেন্ডারনেসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের মত অনুযায়ী, এই চোট বিশ্বকাপে তার অংশগ্রহণের পথ বন্ধ করে দিয়েছে।

অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রতিক্রিয়া

হর্ষিত রানার চোট প্রসঙ্গে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন- “হর্ষিতকে মোটেও ভালো লাগছে না। চিকিৎসা দল রিপোর্ট দেবে। যদি সে বাদ পড়ে, তবে এটা আমাদের জন্য বিশাল ধাক্কা।”

তিনি আরও বলেন- “তবে দলে যথেষ্ট বেঞ্চ শক্তি রয়েছে। প্রয়োজনে আমরা দলীয় কম্বিনেশন বদলাতে পারব।”

বদলি হিসেবে কার নাম এগিয়ে?

হর্ষিত রানা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় স্কোয়াডে একটি জায়গা খালি হয়েছে। দলীয় সূত্র অনুযায়ী, সম্ভাব্য বদলি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন মোহাম্মদ সিরাজ।

বর্তমান ভারতীয় স্কোয়াডে রয়েছেন- সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিভাম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিং।

প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে

সব প্রতিকূলতার মাঝেই বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ভারত। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে সূর্যকুমার যাদবের দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ