ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

হাসান

রির্পোটার

৪.৫ মাত্রার ভূমিকম্প, পরপর ৩ বার: কাঁপলো দেশের উত্তরবঙ্গসহ যেসব অঞ্চল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ ফেব্রুয়ারি ০৬ ০৩:০৭:০২
৪.৫ মাত্রার ভূমিকম্প, পরপর ৩ বার: কাঁপলো দেশের উত্তরবঙ্গসহ যেসব অঞ্চল

হাসান: বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ভারতের সিকিম অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। কয়েক মিনিটের ব্যবধানে হওয়া এই কম্পনে বাংলাদেশের উত্তরাঞ্চলের একাধিক জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১টা ৩৯ মিনিট থেকে ২টা ৩ মিনিটের মধ্যে তিন দফায় ভূমিকম্প সংঘটিত হয়।

প্রথম ভূমিকম্পটি হয় রাত ১টা ৩৯ মিনিটে, যার মাত্রা ছিল ৪.৫। এরপর ১টা ৪৫ মিনিটে ৩.৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। সবশেষে রাত ২টা ৩ মিনিটে ২.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর মধ্যে একটি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের গ্যাংটক, আর বাকি দুটি কম্পনের উৎপত্তিস্থল ছিল গেয়ালশিং ও মঙ্গন অঞ্চল।

এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলেও পৌঁছায়। রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুরসহ কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ