সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
এক ওভারে পাঁচ উইকেট-আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য বিশ্বরেকর্ড
হাসান: ইন্দোনেশিয়ার ডানহাতি পেসার গেদে প্রিয়ান্দানা ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো এক ওভারে পাঁচটি উইকেট শিকার করে ২৮ বছর বয়সী এই বোলার বিশ্বরেকর্ড গড়েছেন।
মঙ্গলবার কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচে ঘটে এই অনন্য কীর্তি। ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫তম ওভারে হঠাৎ ধস নামে কম্বোডিয়ার ইনিংসে। তখন স্কোর ছিল ৫ উইকেটে ১০৬ রান। ঠিক তখনই বল হাতে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের করে নেন প্রিয়ান্দানা।
ওই ওভারের প্রথম তিন বলেই টানা তিন ব্যাটারকে ফিরিয়ে এনে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি। চতুর্থ বলটি ছিল নিখুঁত ডট। পরের দুটি বলে আরও দুটি উইকেট শিকার করে ম্যাচে নিজের অবদান নিশ্চিত করেন। শেষ দুটি উইকেট পড়ার ফাঁকে কম্বোডিয়া কেবল একটি ওয়াইড থেকে একটি রান আদায় করতে পারে। শেষ পর্যন্ত তারা ৬০ রানে পরাজিত হয়।
বল হাতে নজির গড়ার পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রেখেছেন প্রিয়ান্দানা। ইনিংসের শুরুতে ওপেনিংয়ে নেমে তিনি ১১ বলে ৬ রান করেন। তবে দলের বড় স্কোর গড়ে দেন অপর ওপেনার ধর্ম কেসুমা, যিনি ৬৮ বলে ৮টি চার ও ৬টি ছক্কায় ১১০ রানে অপরাজিত থেকে জয়ের ভিত্তি গড়ে দেন।
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি প্রথমবার, পুরুষদের টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এর আগে দুইবার ঘটেছিল।২০১৩–১৪ মৌসুমে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনীর বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নিয়েছিলেন আল আমিন হোসেন।২০১৯–২০ মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের হয়ে হরিয়ানার পাঁচ ব্যাটারকে এক ওভারে সাজঘরে ফেরান অভিমন্যু মিথুন।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ চারটি উইকেট পড়ার ঘটনা ১৪ বার ঘটেছিল। তবে এবার প্রথমবার পাঁচটি উইকেট পড়েছে, যা স্থায়ীভাবে ইতিহাসে স্থান করে নিয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আপডেট খবর: নির্বাচন স্থগিতের ঘোষণা হাইকোর্টের
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- আটডেট খবর: আবারও পাল্টে গেল তেলের দাম
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম (১৯ জানুয়ারি)
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- স্বর্ণবাজারে নতুন ধাক্কা: আজকের দাম (২১ জানুয়ারি)
- রেকর্ড গড়ার পর বড় পতন: দেশের বাজারেও সস্তা হলো স্বর্ণ!
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম